শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪২

যুক্তরাজ্যে স্কুলে যেতে হবে শিশুদের: অন্যথায় জরিমানা গুনতে হবে অভিভাবকদের

যুক্তরাজ্যে স্কুলে যেতে হবে শিশুদের: অন্যথায় জরিমানা গুনতে হবে অভিভাবকদের

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: প্রয়োজনে অভিভাবকদের আইনগতভাবে বাধ্য করা হবে যাতে তারা বাচ্চাদের স্কুলে পাঠাতে আর গড়িমসি না করেন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। -ডেইলি মেইল

ডেইলি মেইলকে বরিস জনসন বলেছেন, স্কুলে বাচ্চাদের ফিরিয়ে আনা জরুরি। সেপ্টেম্বরের মধ্যেই তা চাই আমি। এবং এটাই আইন। বরিস একই সঙ্গে বাচ্চাদের পাঠদানে স্কুল কর্তৃপক্ষকে তাদের দায়িত্ব গুরুত্বের সাথে পালনের কথা বলেছেন।

তিনি বলেন, যেসব গরিব পরিবারের ছেলেমেয়ে স্কুল থেকে দূরে সরে গিয়েছে শিক্ষকরা তাদের সামাজিক অবিচারের মধ্যে ফেলে দিয়েছেন। তবে ওয়েলস, স্কটল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ডের শিক্ষকরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর এ বক্তব্যের সঙ্গে একমত নন। তারা কোভিডের কারণে অভিভাবক ও বাচ্চাদের আরো ছাড় দেয়ার পক্ষপাতি।

গত সপ্তাহে ব্রিটেনের শিক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামস শিক্ষকদের ইউনিয়নের সাথে স্কুল পুনরায় খুলে দেয়ার ব্যাপারে আপোষের সঙ্গে ফয়সালার পরামর্শ দেন। একটি ক্লাসে ১৫ জন শিশু ও তাদের মধ্যে শারীরিক দূরত্ব এক মিটারের বেশি রাখার কথাও বলেন গ্যাভিন।

প্রসঙ্গত: কোভিডের কারণে বাচ্চাদের কিভাবে শারীরিক দূরত্ব বজায় রেখে পাঠদান করা হবে এ নিয়ে অভিভাবকদের শঙ্কা এখনো কাটেনি। গত মার্চ থেকে যুক্তরাজ্যে স্কুল বন্ধের পাশাপাশি অনলাইনে পাঠদান চলছে। কোভিডের কারণে ব্রিটিশ সরকার স্কুলে বাচ্চাদের না পাঠানোর কারণে জরিমানা স্থগিত রাখে। কিন্তু বরিস চাচ্ছেন সেপ্টেম্বর থেকেই স্কুল বাধ্যতামূলক করতে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026