মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০

কোরআনের বিরল পাণ্ডুলিপি বিক্রি ৭৩ কোটি টাকায়

কোরআনের বিরল পাণ্ডুলিপি বিক্রি ৭৩ কোটি টাকায়

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিশেষ ধরনের চীনা কাগজে লিখিত কোরআনের একটি পাণ্ডুলিপির পৃষ্ঠা এবং প্রচ্ছদে স্বর্ণের কাজ করা রয়েছে। পঞ্চদশ শতাব্দীর কোরআনের এই বিরল পাণ্ডুলিপি সম্প্রতি ৭০ লাখ ১৬ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।

তেহরান টাইমস-এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৭৩ কোটি ৪৮ লাখ ৭১ হাজার টাকা।

শুক্রবার (২৬ জুন) লন্ডনের ক্রিশ্চিয়াস নিলাম সেন্টারে পাণ্ডুলিপিটি বিক্রির জন্য হাজির করা হয়েছিল। পাণ্ডুলিপিটি ইরানের অন্তর্গত। এটি তৈমুর অথবা আগা কুইনলুহা’র রাজত্বকালে প্রণীত হয়েছে। প্রথমে ধারণা করা হয়েছিল এই পাণ্ডুলিপি ৬ লাখ থেকে ৯ লাখ পাউন্ডে বিক্রি হবে। তবে শেষ পর্যন্ত বিরল এই পাণ্ডুলিপিটির দাম ৭০ লাখ ছাড়িয়ে যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026