শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪৪

মৃত্যুহার স্বাভাবিক মাত্রায় নেমে এসেছে যুক্তরাজ্যে

মৃত্যুহার স্বাভাবিক মাত্রায় নেমে এসেছে যুক্তরাজ্যে

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: মহামারি শুরুর পর মার্চের মাঝামাঝি সময়ের পর থেকে যুক্তরাজ্যে সাপ্তাহিক মৃত্যুহার প্রথমবারের মতো গত পাঁচ বছরের গড় মৃত্যুহারের নিচে নেমে এসেছে। ব্রিটেনের ৮০ শতাংশের বেশি স্থানীয় কর্তৃপক্ষ মৃত্যুহার স্বাভাবিক মাত্রায় নেমে এসেছে।

বিবিসি’র বিশ্লেষণে দেখা গেছে যুক্তরাজ্যের প্রতি পাঁচটি স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে চারটিতে মৃত্যুহার কমেছে। এপ্রিলের মাঝামাঝিতে সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে যুক্তরাজ্যের মোট ১৮০টি স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে দশটিতে স্বাভাবিক মৃত্যুহার ছিল। ওই সময়ে ১৬০টিরও বেশি এলাকায় গত পাঁচ বছরের গড় মৃত্যুহারের চেয়ে বেশি মৃত্যুহার ছিল।

সরকারি তথ্যে দেখা গেছে, মৃত্যুহার কমে যাওয়ার মধ্য দিয়ে করোনাভাইরাস সংশ্লিষ্ট মৃত্যুর পরিমাণও কমেছে। গত ১৯ জুন পর্যন্ত এক সপ্তাহে যে ১০ হাজার ৬৮১ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে তার মধ্যে মাত্র ৮৪৯ জনের মৃত্যুর কারণ হিসেবে করোনাভাইরাসের উল্লেখ রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

করোনাভাইরাসের বিস্তার শুরুর পর যুক্তরাজ্যে মৃত্যুহার অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এপ্রিলে দেশটি সংক্রমণের চূড়ায় পৌঁছায় বলে ধারণা করা হয়। সম্প্রতি দেশটিতে ভাইরাসটির প্রকোপ কমতে শুরু করেছে। আর মৃত্যুহারে তার প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026