শনিবার, ০২ মে ২০২৬, ১২:১৬

অবকাঠামো উন্নয়নে ৫ বিলিয়ন পাউন্ডের প্যাকেজ ঘোষণা ব্রিটিশ সরকারের

অবকাঠামো উন্নয়নে ৫ বিলিয়ন পাউন্ডের প্যাকেজ ঘোষণা ব্রিটিশ সরকারের

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: করোনা ভাইরাস পরবর্তী যুক্তরাজ্যের অর্থনীতি পুনরুদ্বারের পরিকল্পনা উপস্থাপনকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, যুক্তরাজ্যের এখন ভবিষ্যত সম্পর্কে উচ্চাকাঙ্খী হওয়ার সময় এসেছে।

‘বিল্ড, বিল্ড, বিল্ড’ শ্লোগান নিয়ে ওয়েস্ট মিডল্যান্ডেস ডুডলিতে বক্তৃতাকালে বরিস জনসন আরো বলেন, ইংল্যান্ডে অবকাঠামোগত প্রকল্পগুলি ত্বরান্বিত হবে এবং নতুন একাডেমী স্কুল, গ্রিন বাস এবং নতুন ব্রডব্যান্ডে বিনিয়োগ করা হবে ।

এ সময় তিনি দীর্ঘদিনের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য এই মুহূর্তটি ব্যবহার করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ঘরবাড়ি এবং অবকাঠামো নির্মাণে ৫ বিলিয়ন নতুন বরাদ্দের অঙ্গীকার করেন। এছাড়া টরি পার্টির নির্বাচনী ইশতেহারে ঘোষিত পরিকল্পনাগুলি দ্রুত এবং আরও তীব্র গতিতে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে লেবার এবং সিবিআই বলছে, মানুষের চাকুরী বাঁচাতে প্রধানমন্ত্রী যথেষ্ট মনোনিবেশ করছেন না। লেবার লিডার স্যার কিয়ার স্টারমার বলেন, এখানে খুব একটা চুক্তি হয়নি এবং এটিতে নতুন কিছুই নেই ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026