শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮

যুক্তরাষ্ট্রের আলোচিত গোয়েন্দা নজরদারি পূর্ণবিবেচনার ঘোষণা

যুক্তরাষ্ট্রের আলোচিত গোয়েন্দা নজরদারি পূর্ণবিবেচনার ঘোষণা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারি নিয়ে বিশ্বব্যাপি সমালোচিত হওয়ায় এবার পূর্ণবিবেচনার ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র প্রশাসন। মঙ্গলবার দিন শেষে এ ব্যাপারে প্রতিনিধি পরিষদকে অবগত করবেন যুক্সরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাদের উর্ধ্বতন কর্মকর্তারা। গোয়েন্দা নজরদারি কার্যক্রমের ব্যাপকতা নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা অবগত না থাকায় ব্যাপক সমালোচনার মুখোমুখি হতে হচ্চে হোয়াইট হাউজকে।

অভিযোগ উঠেছে, জার্মানি ছাড়াও ফ্রান্স ও স্পেনের লাখো লাখো ফোন কল নজরদারি করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)। এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের ফোন কলে আড়িপাতার অভিযোগ উঠে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের এমন আচরণে বেজায় চটেছে ইউরোপীয় ইউনিয়ন। স্পেন যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে। ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে যাচ্ছেন।

দেশটির সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটির সভাপতি ডিয়েন ফেইনস্টেইন বলেছেন, বন্ধু রাষ্ট্রের নেতাদের ফোনে আড়ি পাতা ভূল ছিল। তিনি সংবাদমাধ্যমকে জানান, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার হাউস তাকে এ ধরনের নজরদারি বন্ধ করতে বলেছেন। তবে ওবামা প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, এতো বড় পরিবর্তনের কোনো নীতি নেই।

জার্মানির সংবাদ মাধ্যমগুলো অভিযোগ করেছে, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের পোন এক দশকেরও বেশি সময় নজরদারি করেছে যুক্তরাষ্ট্র। কয়েক মাস আগে সে নজরদারি বন্ধ হয়েছে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026