শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪৮

তুরস্ক সীমান্তে বাংলাদেশিসহ অবৈধ অভিবাসী বহনকারী বোটডুবিতে মৃত ৬

তুরস্ক সীমান্তে বাংলাদেশিসহ অবৈধ অভিবাসী বহনকারী বোটডুবিতে মৃত ৬

শীর্ষবিন্দু নিউজ, ঢাকা: বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অভিবাসী বহনকারী একটি বোট ডুবে গেছে তুরস্ক উপকূলে। এতে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সোয়লু এ খবর নিশ্চিত করেছেন।

তবে মৃতরা কোন দেশের নাগরিক তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি। এ সময় ওই বোটে ৫৫ থেকে ৬০ জন আরোহী ছিলেন। সিএনএন তুর্ক’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন মিডল ইস্ট মনিটর।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তুরস্কের পূর্ব উপকূলে লেক ভ্যানে ওই বোটটি ডুবে যায়। মন্ত্রী সোয়লু বলেছেন, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইউরোপে অবৈধভাবে যাওয়ার জন্য অভিবাসীদের কাছে তুরস্ক একটি ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে। এসব অভিবাসীর বেশির ভাগই তার নিজের দেশে সহিংসতা অথবা নির্যাতনের কারণে পালিয়ে যান। তাদের ভাগ্য তখন নির্ধারিত হয় পাচারকারীদের ওপর। তারা স্থলভাগে আবার কখনো নৌরুটে জীবনমৃত্যুর সঙ্গে পাল্লা দেন। ফল হিসেবে বেশির ভাগ সময়ই তাদের মৃত্যুর খবর পাওয়া যায়।

উল্লেখ্য, ইরান সীমান্তের কাছে এই লেকটি ইউরোপে যাওয়ার একটি ট্রানজিট পয়েন্ট। সেখান থেকে ইউরোপে যাওয়ার জন্য অভিবাসীরা তুরস্কের দিকে পাড়ি জমায়। এর আগে ডিসেম্বরে ওই লেকে একটি বোট ডুবে যায়। এতে মারা যান ৭ জন। উদ্ধার করা হয় ৬৪ জনকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026