শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন ইউকে‘র পক্ষ থেকে দুস্থ ও ডকুমেন্ট বিহীন ইমিগ্র্যান্ট এর মধ্যে পূর্ব লন্ডনে ওয়াটনি মার্কেট এলাকায় ত্রাণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ২রা জুলাই ২০২০ ত্রাণ বিতরনে টিচার্স এসোসিয়েশনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- সিরাজুল বাসিত চৌধুরী, মিসবাহ আহমেদ, মোহাম্মদ শাহজাহান ও কমিউনিটির পক্ষ থেকে ছিলেন রাজনীতিবিদ জুনায়েদ আহমেদ সুন্দর, সাবেক কাউন্সিলার রুহুল আমিন, কমিউনিটি সংগঠক সৈয়দা চৌধুরী ও আব্দুস শুকুর প্রমুখ।
উল্লেখ্য, গত ১৮ই জুন বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার বড়লেখা থানার কাশিমনগর এলাকায় স্থানীয় বাসিন্দা এনামুল হকের তত্ত্বাবধানে এবং আব্দুল হাকিম রাসেলের সহযোগিতায় বাংলাদেশ টিচার্স এসোসিয়েশনের পক্ষ থেকে গরীব ও দুঃখী মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
তাছাড়া গত ২৫ শে জুন বৃহস্পতিবার সুনামগঞ্জের শাল্লা কলেজের অধ্যক্ষ জনাব আব্দুস শহীদ এর তত্ত্বাবধানে বাংলাদেশী টিচার্স এসোসিয়েশন এর পক্ষ থেকে গরীব ও দুঃখী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এই মহতী কাজে সংগঠনের সদস্যবৃন্দ যারা অর্থ দিয়ে লন্ডনে ও দেশে ত্রাণ বিতরণে সহযোগিতা করে সাফল্য মন্ডিত করে তুলেছেন, তাদেরকে বাংলাদেশী টিচার্স এসোসিয়েশন ইউকে এর পক্ষ থেকে সভাপতি আবু হোসেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।