শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪৩

বাণিজ্য চুক্তি নিয়ে ইইউ-যুক্তরাজ্য দোটানায়

বাণিজ্য চুক্তি নিয়ে ইইউ-যুক্তরাজ্য দোটানায়

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে করোনা ভাইরাসের সংকট শুরুর পরও যুক্তরাজ্য এবং ই্ইউ উভয় পক্ষের মধ্যে প্রথম মুখোমুখি বৈঠক অনুষ্টিত হলেও যুক্তরাজ্য এবং ই্ইউর মধ্যে বেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় ব্যাপক মত পার্থক্য দেখা দিয়েছে।

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সর্বশেষ দুপক্ষের আলোচনায় এই মত পার্থক্যের বিষয়টি সামনে এলো। করোনা ভাইরাসের সংকট শুরুর পর উভয় পক্ষের মধ্যে প্রথম মুখোমুখি বৈঠক অনুষ্টিত হল।তবে এর আগে ভিডিও লিংকের মাধ্যমে উভয় পক্ষ আলোচনায় অংশ নিয়েছিল।

ইউরোপীয় ইউনিয়নের প্রধান আলোচক মিশেল বার্ণিয়ার জানিয়েছেন, একটি চুক্তি করতে হলে যুক্তরাজ্যকে ইইউ ব্লকের অবস্থান আরও ভালভাবে বোঝা এবং সম্মান করা প্রয়োজন ।

এদিকে  বিবিসির ইউরোপের প্রতিবেদক গ্যাভিন লি জানিয়েছেন, উভয় পক্ষের প্রধান আলোচকদের বৈঠক নির্ধারিত সময়সূচীর এক দিন আগেই শেষ হয়ে গেছে অর্থাৎ আগাম আলোচনা বাতিল করা হয়েছে।

তবে যুক্তরাজ্যের আলোচক ডেভিড ফ্রস্ট বলছেন, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে উল্লেখযোগ্য মতপার্থক্য রয়েছে। এদিকে, যুক্তরাজ্য আগে জানিয়েছে, একটি চুক্তিতে পৌছাতে ডিসেম্বরের পর আর সময়সীমা বর্ধিত করা হবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026