নিউজ ডেস্ক: ‘মানব সেবাই উত্তম সেবা’ স্লোগান নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয়ে খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশন এর আয়োজনে ও ‘মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে’ এই স্লোগান নিয়ে কাজ করে যাওয়া আর রাহমান এডুকেশন ট্রাস্ট এর সহযোগিতায় ‘খাতনা কর্মসূচি ২০২০’ সম্পন্ন হয়েছে।
আজ ৩রা জুলাই ২০২০ রোজ শুক্রবার দোয়ারাবাজার থানার বাহাদুরপুর গ্রামে এই ‘খাতনা কর্মসূচী ২০২০’ সম্পন্ন হয়। খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের উপদেষ্ঠা হযরত মাওলানা শহীদ উল্লাহ্ এর তত্বাবধানে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার মোঃ শহর উল্লাহ, বিশিষ্ট মুরব্বী ও শালিস ব্যক্তিত্ব আব্দুল আহাদ সরকার, মহেব উল্লাহ, হারিছ আলী, ওয়ারিছ আলী, আলা উদ্দিন, কুতুব উল্লাহ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ইছবর আলী, মেম্বার পদপ্রার্থী মোঃ নিজাম উদ্দিন,
মোঃ ইছাক আলী, মোঃ ইনাত উল্লাহ, ইমরান, ফরিদ উদ্দিন, সাহাব উদ্দিন, মিসবাহ উদ্দিন, একরাম, আজহার সহ সকল শিশু-কিশোরদের অভিভাবক/অভিভাবিকা বৃন্দ।
শিশু-কিশোরদেরকে ডাক্তারের মাধ্যমে ইসলামের অন্যতম সুন্নাত ফ্রি খাতনা করানোসহ ফ্রি ঔষধ প্রদান করা হয়। পাশাপাশি খাতনাকৃত সকল শিশু-কিশোরদের ফ্রি বস্ত্র প্রদান করা হয়। এতে সকল অভিভাবক–অভিভাবিকাগণ খুশি ও আনন্দ প্রকাশ করেন এবং পাশাপাশি আয়োজক ও সহযোগীদেরকে শুকরিয়া জ্ঞাপন করেন।
খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের পরিচালক
মাহফুজ আল মাদানী ও আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে’র পরিচালক ইমাম মাওলানা নুরুর রাহমান ফোনের মাধ্যমে খাতনা কর্মসূচীর সার্বিক খোঁজ খবর নেন এবং খাতনা কর্মসূচী আয়োজন সম্পন্ন হওয়ায় মহান আল্লাহ সুবহানাতায়ালার শুকরিয়া আদায় করেন। পাশাপাশি আর্থিকভাবে ও বিভিন্নভাবে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনুষ্ঠানে বাহাদুরপুর দক্ষিন মহল্লার সম্মানিত ইমাম মোনাজাত পরিচালনা করেন।