শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪১

নিজের বাবার বিদেশ সফর নিয়ে তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

নিজের বাবার বিদেশ সফর নিয়ে তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: মহামারি করোনাভাইরাস মোকাবেলায় ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা থাকার পরও গ্রীসে এক সফর করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের বাবা স্ট্যানলি জনসন।

স্ট্যানলি জনসন বুধবার তার বিমান অবতরণের ওপর একটি ইনস্টাগ্রাম ভিডিও এবং অ্যাথেন্স বিমানবন্দরে মাস্ক পরা অবস্থায় একটি সেলফি পোস্ট করেন।

তিনি ডেইলি মেইল পত্রিকাকে জানিয়েছেন, প্রয়োজনীয় কাজেই তিনি অ্যাথেন্স গিয়েছেন। সেখানে তার একটি বাড়ি রয়েছে, যেটি ভাড়া দেয়া হয়। গ্রীসে পর্যটন মৌসুম শুরু হওয়ার আগে তিনি বাড়িটিতে করোনা মহামারি মোকাবেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তৈরি রাখতে চান বলে জানান।

বিরোধীদল লিবারেল ডেমোক্র্যাট এমপি জেমি স্টোন মন্তব্য করেছেন, ঘটনা দেখে মনে হচ্ছে, আমাদের জন্য এক আইন, আর তাদের জন্য আরেক আইন।

প্রসঙ্গত: ব্রিটিশ পররাষ্ট্র দফতর ‘প্রয়োজন ছাড়া’ সব ধরনের সফর না করার জন্য নাগরিকদের পরামর্শ দিয়েছে। গ্রীস সরকারও ১৫ জুলাইয়ের আগে ব্রিটেন থেকে কোনো সরাসরি ফ্লাইট ঢুকতে দেবে না বলে জানিয়ে দিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026