শীর্ষবিন্দু নিউজ, সিলেট: সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার অতিক্রম করলো। এখন পর্যন্ত মারা গেছেন ৮৪ জন, সুস্থ ১৬২৫ জন। হাসপাতালে ভর্তি আছেন- ২৩১ জন।
সিলেট বিভাগে মোট কোয়ারেন্টিনে রয়েছেন- ৯০১ জন। এর মধ্যে সিলেটে সিলেটে ৩৯২ জন, সুনামগঞ্জে ২২৭ জন, হবিগঞ্জে ৯৬ জন ও মৌলভীবাজারে ১৮৬ জন। ২৪ ঘন্টায় কোয়ারেন্টিন রয়েছেন ৪৬ জন এবং কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন ৭৬ জন।
শনিবার সকালে এই সংখ্যা অতিক্রম করে এখন সর্বমোট রোগী ৫০৪০ জন। ২৪ ঘন্টায় রোগী বেড়েছে ৯৩ জন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় রোগী সংখ্যা বেশি। এ জেলায় আক্রান্ত হয়েছেন ২৭৩৪ জন। এছাড়া- সুনামগঞ্জ ১০৬২ জন, হবিগঞ্জে ৭২২ জন, মৌলভীবাজারে ৫২২ জন আক্রান্ত হয়েছেন।