শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৩৮

লন্ডনে দ্বিতীয় আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট ইউকে ২০২০ সম্পন্ন

লন্ডনে দ্বিতীয় আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট ইউকে ২০২০ সম্পন্ন

গত ২৫ জুন বৃহস্পতিবার তাকওয়ার ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে পুর্ব লন্ডনের মাইলেন্ড লেজার সেন্টারের পার্শ্ববর্তী খোলা মাঠে দ্বিতীয় আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট ইউকে ২০২০ অনুস্টিত হয়।

কোভিড ১৯ -এ লকডাউনের কারনে ব্রিটেনে লেজার সেন্টারগুলি বন্ধ থাকায় এক ব্যতিক্রমী আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।  ব্রিটেনের মানুষ এত দিন করোনা আতঙ্কের মধ্যেই ছিলেন। এখন একটু শীতিল থাকার কারনে মানুষজন চিন্তামুক্ত চলাচল করছেন। সেই সুযোগে খেলোয়ারদের মনে একটু আনন্দ দিতে ব্যাডমিন্টন প্লেয়ারদের জন্য খোলা মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয়।

লন্ডনের জনপ্রিয় ব্যাডমিন্টন ক্লাব তাকওয়ার ব্যাডমিন্টন ক্লাবের অন্যতম সদস্য আবু জাফর বাচ্চুর পৃষ্ঠপোষকতায় সফলভাবে সম্পন্ন হয় আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট। উক্ত খেলায় লন্ডনের অনেক জনপ্রিয় খেলোয়াররা অংশগ্রহন করেন। ফাইনাল খেলায় শামীম, শেলিম,ও খায়রুল গ্রুপকে পরাজিত করে রাসু, জুবায়ের ও শামীম গ্রুপ বিজয় ছিনিয়ে নেন।

তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের জেনারেল সেক্রেটারি ও রাইটলেন প্রোপার্টি লিঃ ইউকে ম্যানেজিং ডাইরেক্টর ফারুক ফুয়াদ চৌধুরীর উপস্থাপনায় খেলা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তাকওয়ার ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি সাংবাদিক মোহাম্মাদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, টাওয়ার হ্যমলেটস ব্যাডমিন্টন ক্লাবের সহ-সভাপতি শামীম আহমেদ, গোলাপগঞ্জের এডুকেশন ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট মো: দিলওয়ার হোসেন, যুবায়ের আহমেদ ও তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের অন্যতম সদস্য ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আবু জাফর বাচ্চু।

টুর্নামেন্টর সফল করার জন্য ও বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য তাকওয়া ব্যাডমিন্টন ক্লাসসহ অন্যান্য সকল ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং অংশগ্রহণকারী সকল প্লেয়ারদের ধন্যবাদ জানান। এছাড়াও লন্ডনে দ্বিতীয় আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফল ভাবে সম্পন্ন করার জন্য আবদুল্লাহ মহিম, যুবায়ের, উজ্জল, সুহান, শেলিম, রাশু, জুয়েল, আজিজ, খায়রুল, আলতাব ও টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাবের সকল সদস্যদের তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

– সংবাদ বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026