বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:০৯

যুক্তরাজ্যে বাড়ী কিনলে লাগবে না স্ট্যাম্প ফি

যুক্তরাজ্যে বাড়ী কিনলে লাগবে না স্ট্যাম্প ফি

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে সাম্প্রতিক অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছ ব্রিটিশ সরকার। সাধারণ মানুষের জীবনযাত্রা স্বচল রাখতে এই প্রাণপণ চেষ্টা।

যুক্তরাজ্যে এবার করোনাভাইরাস সংক্রমণকালিন সময়ে বাড়ী ঘর কেনা বেচা এমনিতেই কম হচ্ছে। দীর্ঘ দিন পর বাড়ী দাম কমেছে। প্রায় শতকরা ১৪ শতাংশ। বাড়ী ঘর বেচা কেনা যেন বাড়ে সে জন্য বৃটিশ সরকারের চ্যান্সেলর রিশি সুনাক ঘোষনা দিয়েছে- যুক্তরাজ্যে বাড়ীর দাম £৫০০,০০০ পাউন্ড পর্যন্ত হলে রেজিস্টি বাবদ খরচ ৬ মাসের জন্য মওকুফ করা হয়েছে।

ব্রিটিশ চ্যান্সেলরের ঘোষণা অনুযায়ী, যারা যুক্তরাজ্যে বাড়ি কিনবেন তাদের £৫০০,০০০ পাউন্ড পর্যন্ত কোন রেজিস্ট্রি খরচ লাগবে না। এই নিয়ম আগামী ৬ মাস পর্যন্ত বহাল থাকবে। তিনি আশা প্রকাশ করেন। স্ট্যাম্প ডিউটি মওকুফ হলে অনেক ক্রেতাই বাড়ী-ঘর কিনতে আগ্রহী হবেন।

এদিকে, স্ট্যাম্প ডিউটি ফি মওকুফ ঘোষনাকে ক্রেতারা স্বাগত জানালেও লক ডাউনের ফলে অর্থনৈতিক মন্দ অবস্থায় প্রোপার্টির উপর প্রভাব ফেলেছে। ব্রিটেনের অন্যতম সংস্থা লেন্ডার ন্যাশন ওয়াইড জানায়, একটি বাড়ীর মূল্যের ১.৪ শতাংশ হ্রাস পেয়েছে। এটা প্রোপার্টি মার্কেটের জন্য চ্যালেঞ্জিং সময়। এতে বাড়ীর কেনা বেচার ওপর প্রভাব পড়েছে।

তবে ব্যাংক অব ইংল্যান্ড বলছে লক ডাউনের ফলে সৃষ্ট মন্দা থেকে যুক্তরাজ্য দ্রুত ফিরে আসবে। লক ডাউন শিথিলের সাথে সাথে অর্থনৈতিক অবস্থা সচল হবে। সেই লক্ষে বৃটিশ সরকার কাজ করে যাচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026