শনিবার, ০২ মে ২০২৬, ০৭:১৩

ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞায় রাশিয়া, সৌদি আরব ও মিয়ানমারের গুরুত্বপূর্ন ব্যাক্তি

ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞায় রাশিয়া, সৌদি আরব ও মিয়ানমারের গুরুত্বপূর্ন ব্যাক্তি

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: সাম্প্রতিককালের নিকৃষ্ট মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনায় জড়িত থাকায় তাদের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা এবং দেশটিতে থাকা তাদের সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার।

আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রাশিয়া ও সৌদি আরবের ৪৫ কর্মকর্তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য৷ এই তালিকায় মিয়ানমার সেনাবাহিনীর প্রধানের নামও রয়েছে৷

মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনায় মুক্ত গণমাধ্যম, ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে ব্রিটিশ পার্লামেন্টকে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব৷

ইউরোপ থেকে বেরিয়ে যাওয়ায় গ্লোবাল হিউম্যান রাইটস স্যাংশন রেগুলেশনস নামে নতুন নিষেধাজ্ঞা নীতি চালু করেছে ব্রিটেন৷ এই বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সঙ্গে ব্রিটেনের কর্মকর্তারা একসঙ্গে কাজ করবে বলেও জানিয়েছেন রাব৷

তালিকায় থাকা ব্যক্তিদের ২৫ জন রুশ এবং ২০ জন সৌদি নাগরিক৷ রুশ নাগরিকদের বিরুদ্ধে আইনজীবী সার্গেই মাগনিটস্কি হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে৷ অন্যদিকে সাংবাদিক জামাল খাশোগজি হত্যায় সন্দেহভাজন হওয়ায় সৌদি কর্মকর্তাদের তালিকাভুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে৷ এছাড়া উত্তর কোরিয়ার একাধিক ব্যক্তিকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে৷

তালিকায় আরো রয়েছেন মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান মিন অং লাইং এবং উপ প্রধান সো উইন৷ তাদের বিরুদ্ধে গণহত্যা, মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের তদন্ত এবং বিচারের সুপারিশ করেছিল জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন৷

তবে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত খুব দ্রুত কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র লিসা ন্যান্ডি৷ ব্রিটেন আগে থেকেই দুর্নীতিবাজ, নির্যাতনকারী ও খুনীদের জন্য স্বর্গ, উল্লেখ করেন তিনি৷

এদিকে ব্রিটেনের এমন পদক্ষেপের পাল্টা জবাব দেয়ার হুমকি দিয়েছে রাশিয়া৷ লন্ডনের রুশ দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটেনের শত্রুতামূল পদক্ষেপের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়ার অধিকার রাশিয়ার রয়েছে৷

এর আগে যুক্তরাষ্ট্রও এই ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল৷ ব্রিটেনও একই সিদ্ধান্ত নেয়ায় স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও৷ বিবৃতিতে তিনি বলেছেন, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা নীতি এবং আমাদের দুই গণতন্ত্রের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা নতুন এক যুগের সূচনা করেছে৷

ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন ঘিরে এখন আলোচনায় ইউরোপের মূল্যাবোধের বিষয়টি৷ কিন্তু এর আসল অর্থ কী? ১০০ জন ইউরোপিয়ানের মধ্যে কতজন এই মূল্যবোধে বিশ্বাসী, কতজন নন?

পুরো ইউরোপের কয়েক হাজার নাগরিকের উপর এ নিয়ে একটি জরিপ চালানো হয়েছে৷ তাতে উঠে এসেছে, ১০০ জনের মধ্যে ২৯ জনই বিশ্বাস করেন, নারীদের চেয়ে পুরুষেরা ভালো রাজনীতিবিদ৷




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026