বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩২

ফ্রি স্কুল মিল ভাউচারের জন্যে রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১০ জুলাই

ফ্রি স্কুল মিল ভাউচারের জন্যে রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১০ জুলাই

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যের সকল স্কুল ৬ সপ্তাহের গ্রীস্মকালীন ছুটি শুরু হবে ১৭ জুলাই থেকে। তাই স্কুলের এই ছুটি শুরু হবার এক সপ্তাহ আগেই সকল স্কুলকে এবং একই সাথে অভিভাবকদের গ্রীস্মকালীন ছুটির ফ্রি স্কুল মিল ভাউচারের জন্য আবেদনপত্র সম্পন্ন করতে আহ্বান জানিয়েছে ব্রিটিশ এডুকেশন ডিপার্টমেন্ট।

আগামী ১০ জুলাইয়ের মধ্যে সকল আবেদনপত্র তাদের কাছে পাঠাতে হবে বলে জানিয়েছে ব্রিটিশ এডুকেশন ডিপার্টমেন্ট। জানা যায়, সপ্তাহে ১৫ পাউন্ড ধরে ৬ সপ্তাহের জন্য একজন শিশুকে ৯০ পাউন্ডের ফ্রি স্কুল মিল ভাউচার প্রদান করা হবে। আর ছুটি যদি ৭ সপ্তাহে গড়ায় তাহলে ১০৫ পাউন্ড প্রদান করা হবে।

করোনা লকডাউন শুরু পর ব্রিটেনের প্রায় ১ দশমিক ৩ মিলিয়ন শিশুকে ফ্রি স্কুল মিল ভাউচার দিলেও ৬ সপ্তাহের সামার হলিডেতে তা বহাল না রাখার ঘোষনা দেয় সরকার।

এই ঘোষণার পর সামার হলিডেতে ফ্রি স্কুল মিল ভাউচার অব্যাহত রাখার দাবীতে ক্যাম্পেইনে নামেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা খেলোয়ার মার্কাস রাশফোর্ড। একটি খোলা চিঠিতে ফ্রি স্কুল মিল ভাউচার বহাল রাখার জন্য প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি আহ্বান জানান রাশফোর্ড।

ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যমাঠের খেলোয়ার মার্কাস রাশফোর্ড তার লিখিত চিঠিতে উল্লেখ্য করেন, তার নিজের তার জীবনে কষ্টের কথা। যেখানে তার মা অনেক কষ্টে তাদেরকে লালন পালন করেছেন। তারা ফ্রি স্কুল মিলের উপর নির্ভরশীল ছিলেন। যা অনেকটা দায়িত্ববোধ থেকে তিনি প্রধানমন্ত্রীকে জানান।

রাশফোর্ডের আহ্বানে সারা দিয়ে ফ্রি স্কুল মিল ভাউচার বাতিলের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় সরকার। মার্কাস রাশফোর্ডের সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলে সামার হলিডেতে ফ্রি স্কুল মিল ভাউচার বহাল রাখার ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। দারিদ্রের বিরুদ্ধে ক্যাম্পেইন করার জন্য পাল্টা রাশফোর্ডকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী।

ফ্রি স্কুল মিল ভাউচার সম্পর্কে জানতে ব্রিটিশ এডুকেশন ডিপার্টমেন্টের এই ওয়েব ঠিকানায় সকল তথ্য দেয়া আছে:

https://www.gov.uk/government/publications/covid-19-free-school-meals-guidance/covid-19-free-school-meals-guidance-for-schools

এছাড়াও যোগাযোগ করা যাবে এর ইমেইল ঠিকানায়:




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026