বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৩

জকিগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে অত্যাধুনিক অক্সিজেন কন্সেনটেটর

জকিগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে অত্যাধুনিক অক্সিজেন কন্সেনটেটর

লন্ডন ৯ জুলাই: সিলেটে করোনা চিকিৎসা সেবায় অসামান্য অবদান রাখছে ঢাকাস্থ জালালাবাদবাসীর প্রাচীনতম সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ও জালালাবাদ এসোসিয়েশন ইউকে।

জালালাবাদের উদ্যোগে দেশ-বিদেশে এরইমধ্যে ব্যাপক সাড়া পড়েছে। সেই ধারাবাহিকতায় সিলেটের ঐতিহ্যবাহী জকিগজ্ঞ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানে এগিয়ে এসেছেন জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে।

এ উপলক্ষে গত ৮ জুলাই ২০২০ইং তারিখ বুধবার পূর্ব লন্ডনের একটি হলে জালালাবাদ এসোসিয়েশন ইউকে ও জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জকিগঞ্জ হাসপাতালে অত্যাধুনিক অক্সিজেন কন্সেনটেটর দান করার জন্য জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নেতৃবৃন্দ জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র নেতৃবৃন্দের কাছে ছয় শত পাউন্ডের একটি চেক হস্তান্তর করেন৷

এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোহাম্মাদ আমিনুল হক জিল্লু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মাদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, অফিস সম্পাদক শামীম আহমদ, নির্বাহী সদস্য আব্দুল ওয়াদুদ দিপক এবং জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি জুবের আহমদ লস্কর, সহ সভাপতি মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ, যুগ্ম সম্পাদক রাসেল আলম চৌধুরী বাবু, কোষাধ্যক্ষ মাওলানা মোছলেহ উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাধক এসি আজাদ চৌধুরী৷

জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাথে যুক্ত হয়ে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানে এগিয়ে আসায় জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান জালালাবাদ এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব ও কোষাধ্যক্ষ এনামুল হক চৌধুরী।

উল্লেখ্য, আগামী সপ্তাহে জকিগঞ্জ হাসপাতালে উভয় সংগঠনের প্রতিনিধি বৃন্দের মাধ্যমে “অত্যাধুনিক অক্সিজেন কন্সেনটেটর ও হুইলচেয়ারসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হবে ৷

  • সংবাদ বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026