শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যের শ্রমবাজারের পতন কিছুটা কমেছে। তবে লকডাউন তুলে নেওয়ার পরও যে চাকরির সংকট চলছে তা নিয়ে সতর্ক করে দিয়ে বুধবার এক সমীক্ষা তুলে ধরেছে নিয়োগ ও কর্মসংস্থান কনফেডারেশন (আরইসি)।
বার্তা সংস্থ্যা রয়টার্স জানিয়েছে, আরইসি বলেছে কর্মীদের চাহিদা ক্রমাগত কমছে এবং জুনে তা ৩১.৯ এ দাঁড়িয়েছে যা একমাস আগে তুলনায় ১৯.১ কম।
গত মাসে ব্যাংক অফ ইংল্যান্ড বলেছিল যে, প্রাথমিকভাবে অর্থনীতি অবস্থা যা দেখা যাচ্ছে তা প্রত্যাশার চেয়ে ভাল তবে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে তা ভবিষ্যতে খারাপ কিছু বয়ে আনতে পারে।
আরইসির প্রধান নির্বাহী নীল কারবেরি বলেছেন, ঋষি সুনাক আজকের বিবৃতিতে নিয়োগ বৃদ্ধিতে উৎসাহিত করতে পারেন। এছাড়া ন্যাশনাল ইন্সুরেন্স কমানোর পরিকল্পনা করা উচিত যাতে নিয়োগ এবং বিদ্যমান চাকুরী ধরে রাখা যায়।