সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৯

বাংলাদেশে ব্রিটিশ ভিসা আবেদন কেন্দ্র খুলছে রোববার

বাংলাদেশে ব্রিটিশ ভিসা আবেদন কেন্দ্র খুলছে রোববার

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: বাংলাদেশে পূনরায় চালু হচ্ছে ব্রিটিশ ভিসা সেবা। প্রায় দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর আগামী রবিবার থেকে ব্রিটিশ ভিসা আবেদন কেন্দ্রগুলো খোলা হবে। আউটসোর্সিং প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল বুধবার এ তথ্য জানায়।

ভিএফএস গ্লোবাল জানায়, আগামী রবিবার থেকে ব্রিটিশ ভিসা ও ইমিগ্রেশন পর্যায়ক্রমে তাদের কার্যক্রম শুরু করছে। যারা ইতিপূর্বে নির্ধারিত তারিখে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য উপস্থিত হতে পারেননি তারা নতুন অ্যাপয়েনমেন্টের জন্য তাদের অ্যাকাউন্ট লগইন করতে পারেন।

আর যারা অতীতে ভিসা আবেদন সম্পন্ন করেও ভিসা আবেদন কেন্দ্রের জন্য অ্যাপয়েনমেন্ট নেননি তারা গতকাল বুধবার থেকে অ্যাপয়েনমেন্ট নেওয়ার সুযোগ পাচ্ছেন। ভিএফএস আরো জানায়, গ্রাহকদের সুরক্ষাই তাদের অগ্রাধিকার। এ কারণে গ্রাহকদের তাপমাত্রা পরীক্ষার পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হতে পারে।

ভিএফএস গ্লোবাল জানায়, ব্রিটিশ ভিসার জন্য আবেদনকারীদের আবেদন কেন্দ্রে পাসপোর্ট ফেরত নেওয়ার জন্য দ্বিতীয় বার আসার বিকল্প হিসেবে কুরিয়ার সেবা নিতে উৎসাহিত করছে। বিশ্বব্যাপী বিধি নিষেধের কারণে এখন অগ্রাধিকারমূলক সেবা দেওয়া সম্ভব হবে না।

প্রসঙ্গত: করোনাভাইরাস মহামারীর কারণে গত ২৫ মার্চ থেকে বাংলাদেশে ব্রিটিশ ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026