শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৮

সিলেট এবার কোরবানির পশুর হাট বসবে নগরীর উন্মুক্ত ৩ স্থানে

সিলেট এবার কোরবানির পশুর হাট বসবে নগরীর উন্মুক্ত ৩ স্থানে

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: আসছে কোরবানির ঈদে সিলেটে তিনটি স্থানে পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জানিয়ে টেন্ডার আহবান করেছে সিলেট সিটি কর্পোরেশন।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও অতিরিক্ত সচিব (ভারপ্রাপ্ত) ডা. জাহিদুল ইসলাম জানান, স্বাস্থ্য বিধি মেনে এই তিনটি জায়গায় কোরবানির পশু বেচাকেনার জন্য জেলা প্রশাসন অনুমতি দিয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইজারা দেয়ার জন্য টেন্ডার আহবান করা হয়েছে।

বিগত বছরে কোরবানির ঈদে সিলেট নগরীর বেশ কয়েকটি জায়গায় বসানো হত কোরবানির হাট। করোনাভাইরাসের কারণে কর্তৃপক্ষ এবারের ঈদে সিলেট নগরীর উন্মুক্ত তিনটি স্থানে কোরবানির পশু বেচাকেনার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। এগুলো হলো- সিলেট এমসি কলেজ মাঠ, সিলেট আলিয়া মাদরাসা মাঠ ও দক্ষিণ সুরমার ট্রাক টার্মিনালে পাশের একটি বড় খোলা জায়গা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026