শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৮

মাস্ক পরিধানে আরো কঠোরতম অবস্থানে ব্রিটিশ সরকার

মাস্ক পরিধানে আরো কঠোরতম অবস্থানে ব্রিটিশ সরকার

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা কমতির দিকের থাকার কারনে লকডাউন শিথিলের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করছে মানুষের জীবন যাত্রা। বার্তা সংস্থা রয়টার্সই জানিয়েছে।

এদিকে ইংল্যান্ডে কেবল গনপরিবহনে এবং হাসপাতালে রোগী দেখতে যাওয়ার সময় মানুষকে বাধ্যতামূলক মাস্ক পরতে হয়। তবে স্কটল্যান্ডে গতকাল শুক্রবার থেকে দোকানপাঠ গুলোতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ভাইরাসটি নিয়ন্ত্রনে রাখতে মাস্ক পরিধানের নিয়ম আরো কঠোর করতে হতে পারে। ইংল্যান্ডের দোকানগুলোতে নিয়মিত মাস্ক পরার বিষয়টি দেখতে চান বলেও জানান তিনি।

জনসাধারণের সাথে প্রশ্নোত্তর পর্বে জনসন বলেন, আমি মনে করি আবদ্ধ জায়গায়গুলোতে জনগনকে আমরা মাস্ক পরার ব্যাপারে জোর দিয়ে বলতে পারি।

প্রসঙ্গত: ইউরোপে করোনভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যার দেশ হচ্ছে যুক্তরাজ্য। দেশটিতে প্রায়  প্রায় ৪৫ হাজার মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে প্রাণ হারিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026