শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৮

করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ডা. সাবরিনা গ্রেফতার

করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ডা. সাবরিনা গ্রেফতার

শীর্ষবিন্দু নিউজ, ঢাকা: করোনা টেস্টের ভুয়া রিপোর্ট তৈরির অভিযোগে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের কার্ডিয়াক সার্জন ডা. সাবরিনা চৌধুরীকে তেজগাঁও থানা পুলিশ গ্রেফতার করেছে।

গত ২৫ জুন তেজগাঁও থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন তেজগাও বিভাগের উপ-কমিশনার হারুনুর রশিদ। তিনি বলেন, তদন্তে প্রতারণার সঙ্গে ডা. সাবরিনার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষায় জেকেজি হেলথকেয়ারের প্রতারণার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও কার্যালয়ে ডাকা হয়। দুপুর সোয়া ১টার দিকে কর্মস্থল থেকে তিনি তেজগাঁও কার্যালয়ে হাজির হন। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখানো হয়।

জেকেজি হাসপাতালে করোনার ভুয়া রিপোর্ট তৈরির ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১২ জুলাই) ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের তেজগাঁও ডিসি কার্যালয়ে ডাকা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, জেকেজি হাসপাতালে করোনার ভুয়া রিপোর্ট তৈরির বিষয়ে মুহূর্তেই নিজের বক্তব্য অস্বীকার করছেন প্রতিষ্ঠানটির অভিযুক্ত চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী। আরিফ চৌধুরীর সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্কও অস্বীকার করেছেন সাবরিনা।

শনিবার (১১ জুলাই) সময় সংবাদের পক্ষ থেকে ডা. সাবরিনার সাক্ষাৎকার  নেয়া হয়। সাক্ষাৎকারে দেয়া বক্তব্য মাত্র ১০ মিনিটের মধ্যেই অস্বীকার করেন তিনি। এর আগে জেকেজি হাসপাতালের  প্রধান নির্বাহী (সিইও) আরিফ চৌধুরীর সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক অস্বীকার করেছেন জেকেজির অভিযুক্ত চেয়ারম্যান ডা. সাবরিনা।

তিনি বলেছেন, জেকেজির সিইও আরিফ চৌধুরী এ মুহূর্তে আমার স্বামী না। আমরা আলাদা থাকছি। ডিভোর্স লেটার পাঠিয়েছি। আরও দুই মাস বাকি আছে (ডিভোর্স কার্যকর হতে)।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026