শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২০

যুক্তরাজ্যে ৭০৫ মিলিয়ন পাউন্ড ব্যয় হবে সীমান্ত অবকাঠামো নির্মানে

যুক্তরাজ্যে ৭০৫ মিলিয়ন পাউন্ড ব্যয় হবে সীমান্ত অবকাঠামো নির্মানে

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: পূর্ণাঙ্গ আনুষ্ঠানিক ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের সীমান্ত অবকাঠামো নির্মানে ৭০৫ মিলিয়ন পাউন্ড ব্যয় করা হবে বলে জানিয়েছেন ক্যাবিনেট মিনিষ্টার মাইকেল গভ।

বিবিসির এ্যান্ডু মার শোতে এই ব্যাপারে তিনি বলেন, ইইউর সাথে এই বছর ট্রানজিশনালের সময় শেষ হওয়ার পর বাণিজ্য প্রবাহ ঠিক রাখতে এই অবকাঠামো নির্মানের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অভ্যন্তরীন অবকাঠামো এবং সমুদ্রবন্দর নির্মানে ৪৭০ মিলিয়ন পাউন্ড এই পরিকল্পনায় অন্তর্ভূক্ত করা হয়েছে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, যানবাহনের প্রবাহ ঠিক রাখতে সীমান্তে সুনির্দিষ্ট স্থাপনা নির্মান করা হবে।

এদিকে যুক্তরাজ্য ও ইইউর মধ্যে একটি বাণিজ্য চুক্তির ব্যাপারে আলোচনা অব্যাহত থাকলে খুব শ্রীঘই যুক্তরাজ্য ও ইইউর সীমান্ত কিভাবে পরিচালিত হবে তার বিস্তারিত জানানো হবে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মাস্ক পরিধানের নিয়ম পর্যালোচনাধীন রয়েছে। উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে, লেবার পার্টি এই ইস্যুতে সরকারকে অবস্থান পরিষ্কার করার আহবান জানিয়েছেন।

একই অনুষ্ঠানে এ্যান্ডু মারে প্রশ্নে মাস্ক পরিধানের ব্যাপারে তিনি বলেন, ইংল্যান্ডে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা উচিত হবে না এবং তিনি মানুষের সাধারন জ্ঞানের উপর আস্থা রাখতে চান। এর আগে প্রধানমন্ত্রী বরিস জনসন মাস্ক পরিধানের নিয়ম কঠোর করার ইঙ্গিতের পর মাইকেল গভ এই মন্তব্য করলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026