শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২০

করোনায় ১০ লাখ বৃটিশের ধূমপান ত্যাগ

করোনায় ১০ লাখ বৃটিশের ধূমপান ত্যাগ

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: করোনা ভাইরাস সংক্রমণ শুরু থেকে এ পর্যন্ত বৃটেনে ধূমপান বা সিগারেট ছেড়েছেন কমপক্ষে ১০ লাখ মানুষ। দাতব্য সংস্থা একশন অন স্মোকিং এন্ড হেলথ (অ্যাশ)-এর এক গবেষণায় এই তথ্য বেরিয়ে এসেছে।

গত চার মাসে যারা ধূমপান ত্যাগ করেছেন তার মধ্যে শতকরা ৪১ ভাগ মানুষ বলেছেন, তারা করোনাভাইরাসের কারণে এ অভ্যাস ত্যাগ করেছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে আরো বলা হয়, ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউইসএল) আলাদাভাবে একটি জরিপ চালিয়েছে। ২০০৭ সাল থেকে তারা এই জরিপ চালায়। তারাও দেখতে পেয়েছে ২০২০ সালের জুনে অধিক পরিমাণ মানুষ ধূমপান ত্যাগ করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026