বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৫

মানবতার কল্যাণে তিনটি পরিবারের পাশে দাড়িয়েছে আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে

মানবতার কল্যাণে তিনটি পরিবারের পাশে দাড়িয়েছে আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: সেই কালজয়ী গানের উক্তি– মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? এই গানের এই উক্তির মর্ম বুকে ধারন করে মানবতার কল্যাণে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে।

আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে বাংলাদেশসহ বহি:বিশ্বে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে দীর্ঘ প্রায় দুই যুগেরও বেশী সময় ধরে। এক ঝাঁক নিবেদিত ব্যক্তিদের প্রয়াসের মাধ্যমে এই মহৎ কাজের পথচলা শুরু ২০০০ সালে। সংস্থাটির স্বপ্নদ্রষ্টা হিসেবে কাজ করছেন ইমাম নুরুর রহমান।

এক টেলিফোন কথোপকথনে এই সংস্থার স্বপ্নদ্রষ্টা ইমাম নুরুর রহমান জানান, তাদের উদ্দেশ্যে- দেশের বিভিন্ন এলাকার অসহায় মানুষের চিকিৎসা সেবায় সাহায্য করা, গরিব ও অসহায় মানুষের কন্যা বা বোনের বিবাহে সাহায্য করা, গরিব ছাত্র-ছাত্রীদের লেখাপড়াতে সাহায্য করা, কোন দুর্ঘটনা ও দুর্যোগের সময় পাশে থাকা।

তিনি বলেন, আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে সবসময় দেশের মানুষের পাশে ছিল, আজো আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ্।

ইসলামি শরিয়তের দৃষ্টিতে মুমিনের পারস্পরিক সম্পর্ক হলো- একটি দেহের ন্যায়। দেহের একটি অঙ্গ যেকোনো ধরনের বিপদে পড়ার সঙ্গে সঙ্গে অন্য অঙ্গ তাকে সাহায্যের জন্য উদগ্রীব হয়ে উঠে। উদাহরণ স্বরূপ- কারো চোখে কোনো কিছু পড়ার সঙ্গে সঙ্গে দেহের অন্য সব অঙ্গ-প্রত্যঙ্গের আপন কাজ বন্ধ হয়ে যায় এবং তারা সবাই কিভাবে চোখকে তার বিপদ থেকে রক্ষা করবে সেদিকে নিমগ্ন হয়ে পড়ে। প্রয়োজনে অন্যেরও শরণাপন্ন হয়। অনুরূপ কোনো মুসলমান ভাই বা বোন যখন কোনো প্রকার বিপদে পড়ে, তখন অপর মুসলমান ভাই বা বোনের কর্তব্য হলো- তাকে সাহায্য করা। কেননা যে মানুষকে সাহায্য করে মহান আল্লাহতায়ালা তাকে সাহায্য করেন।

এ মর্মে হাদিসে অনেক বর্ণনা রয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব দুঃখ-কষ্ট দূর করবে, আল্লাহতায়ালা কিয়ামতে তার দুঃখ-কষ্ট দূর করবেন। যে ব্যক্তি কোনো সংকটাপন্ন ব্যক্তির সংকট নিরসন করবে, আল্লাহ তার দুনিয়া ও আখেরাতের যাবতীয় সংকট নিরসন করে দিবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ-ত্রুটি গোপন রাখে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার দোষ-ত্রুটি গোপন রাখবেন। আর আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য করে থাকেন, যতক্ষণ পর্যন্ত বান্দা নিজ ভাই-বোনের সাহায্যে রত থাকে। -মুসলিম ও তিরমিজি

সদ্য তিনটি মহৎ কাজ নিয়ে কাজ করছে আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে। আমরা আপনাদের পাশে… এই ম্লোগানকে সামনে রেখে ১ লক্ষ টাকা নিয়ে সিলেটের বিশ্বনাথে তিনটি পরিবারের পাশে দাড়িয়েছে আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে।

ডিপ টিউবওয়েল স্থাপন
সিলেটের বিশ্বনাথ ২নং খাজাঞ্চী ইউনিয়নে তেলিকোনা (এলাহাবাদ) হাজী ময়না মিয়ার পরিবারকে একটি ডিপ টিউবওয়েল স্থাপন করে দিতে সক্ষম হয়েছে এই দাতব্য সংস্থা। আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট বাংলাদেশ এর অর্থ সম্পাদক পীর আমিনুর রহমানের তত্বাবধানে উপস্থিত ছিলেন আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট বাংলাদেশ স্থায়ী সদস্য এম মাহফুজুর রহমান, হাফিজ মাহমুদুর রহমান, সুলতান ও আবিদুর রহমান প্রমুখ।

বিবাহে সাহায্য করা
কোনো মানুষের পক্ষে পৃথিবীতে একাকী বাস করা সম্ভব নয়। বিভিন্ন প্রয়োজনে একে অপরের সাহায্য ছাড়া মানুষ চলতে পারে না। এছাড়াও নানা বিপদসঙ্কুল পরিস্থিতিতে অন্যের সাহায্যের প্রয়োজন পড়ে। কেননা কোনো মানুষ যখন কোনো বিপদের সম্মুখীন হয়, সে তখন সবচেয়ে বেশি অসহায়ত্ব অনুভব করে। ওই সময় সে আন্তরিকভাবে অন্যের সাহায্য প্রত্যাশা করে।

এরই ধারাবাহিকতায় সিলেটের বিশ্বনাথ ২নং খাজানসী ইউনিয়নে তেলিকোনা (এলাহাবাদ) জনাব তৈয়ব আলী সাহেবের মেয়ের বিবাহে আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট’ ইউকে পাশে দাড়িয়ে ছিল।

ঘর নির্মাণে সাহায্য
সিলেটের বিশ্বনাথ ২নং খাজাঞ্চী ইউনিয়নে তেলিকোনা (এলাহাবাদ) জনাব আসিক আলীর পরিবারের জন্য আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে পাশে দাড়িয়ে ছিল। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি দানের হাত বাড়িয়ে দেওয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত এবং মানবিক কর্তব্য।

আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট এর কর্মকর্তারা জানান, বর্তমান দুর্যোগ ও মহামারীতে গরিবদের সাহায্যার্থে বিত্তবানদের এগিয়ে আসা উচিত এবং বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে উত্তম নেক আমল এটিই। যেমন- কোরআনে জান্নাতিদের দানের প্রশংসায় আল্লাহতায়ালা বলছেন, তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত, এতিম ও বন্দীকে খাদ্য দান করে। (সূরা দাহর, আয়াত ৮)।

অর্থাৎ জান্নাতবাসীরা নিজেদের প্রয়োজনের অতিরিক্ত খাদ্যই দান করে না বরং নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও গরিব ও অভাবী মানুষদেরকে আল্লাহর ভালোবাসায় দান করে। তাই সমাজের উঁচু শ্রেণির বিত্তবানদের উচিত খেটে খাওয়া দিনমজুর মানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়া। আল্লাহ আমাদের কল্যাণমুলক কাজে যারা সাহায্য করলেন তাদেরকে তুমি দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করো!




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026