শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:২৫

অযুক্তিক শর্তাবলীর বিরুদ্ধে ধর্মঘটে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের শত শত কর্মকর্তা-কর্মচারীরা

অযুক্তিক শর্তাবলীর বিরুদ্ধে ধর্মঘটে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের শত শত কর্মকর্তা-কর্মচারীরা

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: পূর্ব লন্ডনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রায় ১৫০০ কর্মকর্তা-কর্মচারী তাদের চাকুরী রক্ষা ও কাউন্সিলের বির্তকিত ট্রাম এন্ড কন্ডিশন বা শর্তাবলী বাতিলের দাবীতে ধর্মঘট কর্মসূচী পালন করছে।

স্থানীয় কাউন্সিল কর্তৃপক্ষের চাপিয়ে দেয়া অযুক্তিক শর্তাবলীর বিরুদ্ধে আবারো তিন দিনের ধর্মঘট ডেকেছে ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীর। প্রায় এক বছর ধরে চলে আসা অচলাবস্থা দিন দিন বেড়েই চলছে। কাউন্সিল কর্মীরা নতুন কর্মকৌশলে মোটেও খুশি নন।

গত ফেব্রুয়ারী মাসে ইউনিসন টাওয়ার হ্যামলেটের পরিচালিত এক ব্যালট জরিপে দেখা গেছে। কর্মচারীদের একটি বড় অংশ কাউন্সিলের এই সিদ্ধান্ত প্রত্যাখান করেছেন। এর মধ্যে কাউন্সিলের শীর্ষস্থানীয় কর্মকর্তা কর্মচারী ছিলেন। ভোটে ৫২.৫% কর্মচারী অংশনেন। এতে দেখা যায় কাউন্সিলের প্রস্তাবকে প্রত্যাখান করে ৮৯.৬% হ্যা ভোটদেন। কমিউনিটি স্কুলের কর্মকর্তারা ৯৮% হ্যা ভোট দেয়।

কর্তৃপক্ষের চাপিয়ে দেয়া অযুক্তিক শর্তাবলী কাউন্সিলের কর্মচারীদের চাকুরী সুরক্ষা, রির্টাডেন্সি, অবসর, কর্ম ঘন্টা এবং কাজের সময়ের ক্ষেত্রে অধিকার হরন করা হয়েছে দাবী করে শ্রমিক সংগঠন ইউনিসনের ডাকে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা ৩ দিনের ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ম্যালবারী প্লেস, রোমান রোড়স্থ আলবাট জেকব হাউজ, হোয়াইট চ্যাপেল আইডিয়া স্টোরের সামনে বিক্ষোভ দেখান শতশত কর্মচারীরা। এ সময় রাস্তা চলাচলের সময় গাড়ী থেকে হর্ণ বাজিয়ে কর্মচারীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন বাস, বিনের বাসসহ সাধারণ মানুষ। এতে বক্তব্য রাখেন ইউনিসন টাওয়ার হ্যামলেটস এর জন ম্যাকললিন, ক্যারি এনি, আমিনা পার্টেল, স্থানীয় কাউন্সিলার রাবিনা খানসহ অনেকে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, নতুন ট্রাম এন্ড কন্ডিশনে রির্টাডেন্সির বেতন কমানো হয়েছে, ভ্রমন ভাতা কাট করা হয়েছে, সুবিধাজনক কাজের সময় রুদ্ধ করে রাতের কাজে সময়েও পরিবর্তন আনা হয়েছে।

জানা যায়, গত ৬ জুলাই কাউন্সিল ম্যানেজমেন্ট প্রায় ৪০০০ কর্মচারীকে বরখাস্ত ও পুনরায় নিয়োগ দেয়া হয়। আন্দোলনকারীরা লেবার পরিচালিত কাউন্সিলে কনজাভেটিভ পার্টির নিয়ম বাস্তবায়ন করায় ক্ষোভ প্রকাশ করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026