শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৭

শামীমার ব্রিটেন ফেরার খবরে দেশে অবস্থানরত বাবার প্রতিক্রিয়া

শামীমার ব্রিটেন ফেরার খবরে দেশে অবস্থানরত বাবার প্রতিক্রিয়া

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: লন্ডন থেকে পালিয়ে যাওয়া আইএস বধূ বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম তার নাগরিকত্ব নিয়ে আইনি লড়াইয়ের জন্য ব্রিটেনে ফিরতে পারবেন বলে আপিল আদালত যে রায় দিয়েছে তাতে খুশি শামীমা বেগমের বাবা।

প্রসঙ্গত: শামীমা বেগম এবং লন্ডনের আরো দু’জন স্কুলছাত্রী ২০১৫ সালে ইসলামিক স্টেট-এ যোগদানের জন্য লন্ডন থেকে সিরিয়ায় পালিয়ে গিয়েছিলেন।

বাংলাদেশের সুনামগঞ্জের বাসিন্দা শামীমা বেগমের বাবা আহমেদ আলী বলেছেন, তিনি এ খবরে খুবই খুশি। তিনি বলেছেন, তার মেয়ে ন্যায় বিচার পাবে বলে তিনি আশা করেন। আহমেদ আলী আরো বলেছেন, তার মেয়ে সিরিয়া চলে যাবার পর থেকে তার সাথে মেয়ের আর কোনো যোগাযোগ হয়নি। শামীমা বেগমের মা থাকেন লন্ডনে।

তবে ইসলামিক স্টেট গোষ্ঠীতে যোগ দিতে সিরিয়ায় যাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম ব্রিটেনের সরকারের বিরুদ্ধে এই আইনি লড়াইয়ে জয়লাভ করলেও তাকে আরো কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তার আইনজীবী। তার আইনজীবী তাসনিম আখুঞ্জি বিবিসি বাংলাকে বলছেন, পুরো বিষয়টা এখন নির্ভর করছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর।

তারা যদি ব্রিটেনের আপিল আদালতের আজকের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে, এবং যেটা করতে হবে আগামী সোমবারের মধ্যে, তাহলে মামলাটা চলে যাবে সুপ্রিম কোর্টের হাতে আর সুপ্রিম কোর্টের রায়ই হবে চূড়ান্ত।

তাসনিম আখুঞ্জি জানাচ্ছেন, শামীমা বেগম এই মুহূর্তে বন্দিজীবন কাটাচ্ছেন উত্তর সিরিয়ার আলরোজ ক্যাম্পে। তার আইনজীবীরা বলছেন, এই রায়ের অর্থ হল, ২০ বছর বয়সী শামীমা বেগম যাতে লন্ডনের আদালতে হাজির হতে পারেন সরকারকে তার ব্যবস্থা করতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026