শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৯

যুক্তরাজ্যের নির্বাচন ব্যবস্থায় রাশিয়ার হস্তক্ষেপ: আগামী সপ্তাহে প্রতিবেদন প্রকাশ

যুক্তরাজ্যের নির্বাচন ব্যবস্থায় রাশিয়ার হস্তক্ষেপ: আগামী সপ্তাহে প্রতিবেদন প্রকাশ

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: অবৈধভাবে সংগৃহীত ডকুমেন্টের মাধ্যমে রাশিয়া ২০১৯ সালের যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে প্রায় নিশ্চিতভাবে হস্তক্ষেপ করতে চেয়েছিল বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার।

এই প্রথম বারের মতো যুক্তরাজ্য সরকার অনেকটা নিশ্চিত ভাবে স্বীকার করলো রাশিয়া যুক্তরাজ্যের গনতান্ত্রিক পক্রিয়ায় হস্তাক্ষেপ করেছে।

পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, যুক্তরাজ্যের গনতান্ত্রিক ব্যবস্থায় কোন ধরনের হস্তক্ষেপ সম্পূন্য অগ্রহনযোগ্য।

বিবিসি জানিয়েছে, আগামী সপ্তাহে যুক্তরাজ্যের গনতান্ত্রিক ব্যবস্থায় রাশিয়ার হস্তক্ষেপের ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে।

এদিকে লেবার পার্টি, যুক্তরাজ্যের গনতান্ত্রিক ব্যবস্থায় রাশিয়া বা কোন বিদেশী শক্তির হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে। দলটি বলছে, জাতীয় নিরাপত্তা ইস্যুতে তারা এক সাথে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

প্রসঙ্গত: গত বছর নির্বাচনের আগে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্টের মধ্য বাণিজ্য আলোচনার নথি অনলাইনে ছড়িয়ে পড়ে। যেটি লেবার পার্টি নির্বাচনের প্রচারনায় ব্যবহার করেছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026