শনিবার, ৩০ মে ২০২৬, ০১:০৮

জিহাদি বধু শামীমা বৃটেন ফিরলে গ্রেপ্তার হতে পারেন

জিহাদি বধু শামীমা বৃটেন ফিরলে গ্রেপ্তার হতে পারেন

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ‘বোম্বসেল বিজয়’ পেয়েছেন জিহাদি বধু শামীমা বেগম। বৃটিশ হাইকোর্টে এই ঐতিহাসিক বিজয়ের পর শামীমা বৃটেন ফিরতে পারবেন। কিন্তু ফিরলেই সন্ত্রাসের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হতে পারে। এ নিয়ে বৃটেনের সব পত্রপত্রিকায় ফলাও করে প্রধান শিরোনাম করা হয়েছে।

সারা বৃটেনে আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম। ওদিকে শামীমাকে দেখা গেছে আধুনিক রীতির পোশাক পরিহিত অবস্থায়। তার পরনে জিন্সের প্যান্ট। গায়ে শার্ট। মাথায় সান হ্যাট।

কোর্টের রায়ের পর তাকে এমন পোশাকে দেখা গেছে সিরিয়ার শরণার্থী ক্যাম্পের বাইরে দিয়ে হাঁটছেন। ওদিকে অনলাইন ডেইলি মিরর বলেছে, বৃটেনে ফিরলে তাকে সন্ত্রাস বিষয়ক জিজ্ঞাসাবাদ করা হতে পারে। আদালতের রায়ে বৃহস্পতিবার হতাশা প্রকাশ করেছে ডাউনিং স্ট্রিট। উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ।

কোর্ট অব আপিলের তিনজন বিচারক বৃহস্পতিবার শামীমার পক্ষে রায় দেন। তারা বলেন, শামীমা সিরিয়া থেকে বৃটেন ফিরতে পারবেন। এমন রায়ের পর বিভিন্ন এমপি এবং আইএসের নৃশংসতার শিকার অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

ক্ষমতাসীন কনজার্ভেটিভ পার্টির এমপি অ্যানড্রু ব্রাইজেন ক্ষোভ প্রকাশ করেছেন এই বলে যে, এই রায়ের ফলে বৃটেনে জিহাদি ফেরার বন্যা ডেকে যাবে। তার ভাষায়, এই রায়ের ফলে এই জিহাদি বধুর অনুসারীদের বৃটেন ফেরার পথ উন্মুক্ত হয়ে গেল। এমনকি তাদের সন্ত্রাসী কর্মকান্ডের অংশীদারদের জন্যও পথ উন্মুক্ত হয়ে গেল।

এমন সুবিধা নিতে পারেন তুবা গোন্ডাল। তিনিও আইএস বধু হিসেবে পরিচিত। তাকে একে-৪৭ রাইফেলসহ ক্যামেরাবন্দি করা হয়েছিল। সিরিয়ায় যে শিবিরে রয়েছেন শামীমা সেই আল হোল শিরিবে রয়েছেন তিনিও। তিনিও সিরিয়ায় ওই শিবিরে ভয়াবহ অবস্থার কারণে বৃটেনে ফিরতে চান।

তবে বৃহস্পতিবার রাতে সন্ত্রাস বিরোধী বিশেষজ্ঞরা প্রতিক্রিয়া দিয়েছেন। শামীমা বেগমকে দেশে ফেরার সুযোগ দেয়ায় তারা সতর্কতা উচ্চারণ করেছেন। বলেছেন, এতে জাতীয় নিরাপত্তার ওপর খারাপ প্রভাব পড়বে।

উল্লেখ্য, মাত্র ১৫ বছর বয়সে আরো দু’জন বান্ধবীকে সঙ্গে নিয়ে বৃটেন ছেড়ে সিরিয়া চলে যান শামীরা বেগম। সেখানে যাওয়ার কয়েক দিনের মধ্যে বিয়ে করেন এক ডাচ আইএস যোদ্ধা ইয়াগো রিদিজক’কে। ফলে একে একে তিনটি সন্তানের জন্ম হয় তার। অপুষ্টিতে ভুগে এসব সন্তান মারা যায়। গত বছর ফেব্রুয়ারিতে ৯ মাসের অন্তঃসত্ত্বা শামীমার খোঁজ মেলে সিরিয়ার এক শরণার্থী শিবিরে। সেখান থেকে তিনি বৃটেনে ফেরার আকুতি জানান। কিন্তু বৃটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করে।

এ নিয়ে আইনি লড়াই থেকে পিছিয়ে যাননি শামীমা। তারই ধারাবাহিকতায় এবার হাইকোর্ট থেকে তিনি বিজয়ী হয়েছেন। এর আগে তাকে দেখা গিয়েছিল কালো বোরকা পরা অবস্থায়। কিন্তু রায় পাওয়ার পর তাকে দেখা গেছে নতুন পোশাকে। তিনি বোরকা ছেড়ে জিন্সের প্যান্ট, শার্ট এবং সান হ্যাট বেছে নিয়েছেন। পশ্চিমা স্টাইলের এই শামীমার ভিডিও প্রকাশ হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026