মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৩৫

বহুল উপেক্ষিত সিলেট ওসমানী বিমানবন্দর: আন্তর্জাতিক হচ্ছে না শিঘ্রই

বহুল উপেক্ষিত সিলেট ওসমানী বিমানবন্দর: আন্তর্জাতিক হচ্ছে না শিঘ্রই

সুমন আহমেদ: সিলেট ওসমানী বিমানবন্দরের রিফুয়েলিং স্টেশন নির্মাণ কাজ শেষ হওয়ার কথা এই অক্টোবরে। কিন্তু বহুল উপেক্ষিত এই আন্তর্জাতিক নামধারী বিমানবন্দরের কাজ শেষ হচ্ছে না খুব শিঘ্রই। আবারও সেই সময় গননার পালা। সত্যিকার অর্থে কবে হচ্ছে আন্তর্জাতিক মান সম্পর্ণ সিলেট ওসমানী বিমান বন্দর?

প্রতি নতুন বছর সরকার আসার আগে প্রতিবারই বলা হয়ে থাকে, তারা ক্ষমতায় গেলে সিলেট আন্তর্জাতিক বিমান বন্দরে রুপান্তর করবেন। আশায় বুক বাধেন সিলেটে বাসী। কিন্তু কোন প্রতিফলন ঘটে না। এই চিত্র সিলেটবাসী দেখে যাচ্চেন প্রায় এক যুগেরও বেশী সময় ধরে। বর্তমান ক্ষমতার দলে থাকা সত্তেও সিলেটের গর্ব অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত পারছেন না এর কোন সঠিক সুরাহা করতে। প্রতিবার হ্জ্জ্ব ফ্লাইট শুরু হলেই শোনা যায় আগামী বছর সরাসরি ফ্লাইট শুরু করে সিলেট থেকে। সেই আগামীর দেখা পাননি এখনো সিলেটবাসীসহ প্রবাসিরা।

জানা যায়, প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে তৈরি উড়োজাহাজের রিফুয়েলিং স্টেশন নির্মাণ কাজ শেষ হতে আরো চার মাস সময় লাগবে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নির্বাচনী প্রতিশ্রুতিতে ওসমানী বিমান বন্দরের রিফুয়েলিং স্টেশন নির্মাণ করে পূণ্ঙ্গ আন্তর্জাতিক মান নিয়ে আসার কথা ছিলো। সে হিসাবে আগামী বছর মার্চ মাসে উদ্বোধন হবে  সিলেটে রিফুয়েলিং স্টেশন।

সংশ্লিষ্ট দেওয়া তথ্যনুযায়ী, ৫১ কোটি টাকা ব্যয়ে উড়োজাহাজে জ্বালানী তেল সরবরাহের জন্য অত্যানুধিক যন্ত্রপাতি স্থাপন করা হচ্ছে। দক্ষিন সুরমার জিঞ্জির শাহের মাজার সংলগ্ন এলাকায় প্রকল্পের আওতায় ৫ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে তিনটি স্টোরেজ ট্যাক, তিন তলা অফিস ভবন, বিদ্যুৎ উপকেন্দ্র, রেস্ট হাউস, গ্যারেজ, অফিসার্স রুম, ও ষ্টাফ রুম তৈরি করা হবে।

এছাড়াও বিমানবন্দরে ২৫ কোটি টাকা ব্যয়ে তিনটি স্টোরেজ ট্যাক, পাইপলাইন, ডিসপেনসার ও ফিল্টারিং স্থাপন করা হবে। দুটি ডিসপেনসার ও দুটি ট্যাংক লরি স্থাপন করা হবে। ২০ হাজার লিটার ধারণক্ষমতা জেট ফুয়েলে পরিবহন করার জন্য অত্যাধুনিক ট্যাংক স্থাপন করা হবে।

দীর্ঘদিন ধরে বিমানের জ্বালানী তেল জেড রিফৃয়েলিং স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন প্রবাসীসহ সিলেটবাসী। রিফুয়েলিং সুবিধা না থাকায় লন্ডন-সিলেট সরাসারি ফ্লাইট চালু হয়ে বেশিদিন চলাচল করতে পারে নি। বিশেষ করে লন্ডন প্রবাসীরা এ ব্যাপারে সোচ্চার ভুমিকা নিয়েছেন। লন্ডন ও সিলেটে এ ব্যাপারে বেশ কয়েকটি সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু কোন ফল আসেনি। প্রতিবা্রই কেবল আশ্বাস দেয়া হয়েছে। প্রবাসীরা চান এবার যেভাবেই হোন এর প্রতিফলন ঘটাতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026