রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০০

করোনা নিয়ন্ত্রনে স্থানীয় কাউন্সিলকে ক্ষমতা দিচ্ছে ব্রিটিশ সরকার

করোনা নিয়ন্ত্রনে স্থানীয় কাউন্সিলকে ক্ষমতা দিচ্ছে ব্রিটিশ সরকার

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: চলতি গ্রীষ্মে করোনা ভাইরাসের প্রকোপ কমতির দিকে যুক্তরাজ্যে। যদিও এর প্রকোপ আসছে শীতে বাড়বে পারে আগাম সংকেত ইতিমধ্যে জানিয়ে দিয়েছে সরকার।

তবে এবার নতুন খবর, শনিবার প্রধানমন্ত্রী বরিস জনসন যুক্তরাজ্যে লকডাউন শিথিল এবং মানুষের জীবনযাত্রা  স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা প্রকাশ করেছেন। তিনি এক সংবাদ সম্মেলনে ভাইরাসটি দ্বিতীয় দফা সংক্রমন যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়েও বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, নতুন সিদ্ধান্তের মধ্যে অন্যতম হল ভাইরাস নিয়ন্ত্রনে ইংল্যান্ডের স্থানীয় কাউন্সিলগুলোকে লকডাউনের ক্ষমতা প্রদান।

প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, স্থানীয় কাউন্সিলকে ক্ষমতা প্রদানের ফলে ভাইরাসের সংক্রমন ছড়িয়ে পড়লে দ্রুত ব্যবস্থা গ্রহন করা সম্ভব হবে। তিনি বলেন, কোন অঞ্চলে যদি ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে স্থানীয় কাউন্সিলকে দোকানপাট, ইভেন্ট ও আউটডোর পাবলিক স্পেস বন্ধ করার নতুন ক্ষমতা প্রদান করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026