শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে প্রায় ৭৫টি রেস্তোরার শাখা বন্ধ করে দিয়েছে জিজি এবং আস্ক ইতালীয়ান। গত মাসে ফ্র্যাঙ্কি এন্ড বেনির মালিকানাধীন রেস্তোঁরা প্রায় ১২৫ টি শাখা বন্ধ করার সেখানে প্রায় ৩০০০ কর্মী ছাটাই করা হয়।
জিজি এবং আস্ক ইতালীয় রেস্তোঁরার শাখার মালিক জানিয়েছেন, প্রায় ১২০০ কর্মচারী চাকরি হারিয়েছেন। সংস্থাটি বলেছে, যে করোনভাইরাসের প্রভাব রেস্তোঁরার ব্যবসার উপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে।
এদিকে, অ্যাজজুরি গ্রুপ টাওয়ার ব্রুক ক্যাপিটাল পার্টনারদের কাছে বিক্রি করে দিয়েছে। তারা জানায়, এখন থেকে তাদের ২২৫টি রেস্তোঁরা নিয়মিত খোলা থাকবে যেখানে প্রায় ৫০০০ জন কর্মরত থাকবে।
আজিজুরি গ্রুপের চিফ এক্সিকিউটিভ স্টিভ হোমস বলেছিলেন, কোভিড-১৯ সংকট ক্যাজুয়াল ডাইনিং সেক্টরগুলো গভীর সংকটে পড়েছে। আমাদের মতো অনেক ব্যবসা-বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়েছে। আমরা সফল ব্যবসায়ী হওয়া সত্ত্বেও লকডাউনের সময় আমাদের ব্যবসায়ীক ব্যপক ক্ষতিসাধন হয়েছে। তাই দীর্ঘমেয়াদী ব্যবসায়ের সুরক্ষার জন্য আমাদের কিছু অবিশ্বাস্য রকম কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।