শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১২

দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ হলেও লকডাউনের সম্ভাবনা নাকচ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ হলেও লকডাউনের সম্ভাবনা নাকচ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: আসছে শীতে কোভিড -১৯ এর প্রাদুর্ভাব আবারো ছড়িয়ে পড়লে দ্বিতীয় দফা জাতীয় লকডাউন চাপিয়ে দিতে চান না বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দ্যা সানডে টেলিগ্রাফের সাথে কথা বলার সময় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

তবে যুক্তরাজ্যের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা বলেছেন, এখনো ঝুঁকি রয়েছে যে, শীতকালে লকডাউনের মতো ব্যবস্থা গ্রহন প্রয়োজন হতে পারে।

ইংল্যান্ডের কাউন্সিলগুলোকে ইতোমধ্যে স্থানীয়ভাবে লকডাউন করার ক্ষমতা প্রদান করা হয়েছে। ভাইরাস ছড়িয়ে পড়লে স্থানীয় কাউন্সিল দোকানপাট, ইভেন্ট এবং পাবলিক স্পেস বন্ধ করে দিতে পারে।

বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘন্টা আরও ৭২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ।

এদিকে যুক্তরাজ্যে আজও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৭ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৪৫,৩০০ জনে দাঁড়িয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026