রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৪০

ইতালির মিলানে এক বাংলাদেশী খুন

ইতালির মিলানে এক বাংলাদেশী খুন

শীর্ষবিন্দু নিউজ, রোম ইতালি: গত ১৮ই জুলাই শনিবার রাতে বাণিজ্যিক নগরী মিলানে নৃশংসভাবে খুন হয়েছেন রশিদ হাওলাদার  (৪৪)  নামে এক বাংলাদেশি।

ঘটনার বিবরণে জানা যায়, মিলান  শহর এর স্তাদেরা এলাকায় মন্তেগানি রোডে স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে খুনের ঘটনাটি ঘটে। কথা কাটাকাটি ও হাতাহাতির  এক পর্যায়ে ৬ বাংলাদেশি, হাতুড়ি ও চেইন দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে জখম করে রশিদ হাওলাদারকে। পুলিশের গাড়ি এবং এম্বুলেন্স আসার আগেই খুনিরা দ্রুত পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। মিলান এর সান পাওলো হসপিটালে আহত অবস্থায় রশিদ হাওলাদারকে নিয়ে যাওয়ার কিছুক্ষন পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ৬ জন বাংলাদেশী খুনিকে আটক এর চেষ্টা শুরু করেছে। ইতিমধ্যেই  সিসিটিভি ফুটেজে খুনিদের সনাক্ত করতে পেরেছে পুলিশ এবং এর ভিত্তিতে দুজন খুনিকে খুব দ্রুত গ্রেফতার করেছে এবং বাকিদের আটকে কাজ করছে মিলান পুলিশ।

নিহত রশিদ হাওলাদার  এর বাড়ি মুন্সিগঞ্জ জেলায়, নিহতের পরিবারে স্ত্রী ,এক কন্যা ও ২ পুত্র সন্তান রয়েছে।নিহত বাংলাদেশির ইতালিতে বৈধ স্টে পারমিট (পেরমেসসো দি সোজ্জর্নো) ছিল, রশিদ হাওলাদার স্বপরিবারে মিলানোতে বসবাস করতেন।

এদিকে, মিলান বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ খুনিদের দ্রুত আটক করে তাদের বিচার এর আবেদন জানিয়েছে এবং খুনিদের আটকে প্রয়োজনে মিলান বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, ইতিমধ্যে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের একের পর এক কর্মকান্ডে বাংলাদেশের তথা প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তি ইতালিয়ানদের কাছে চরম প্রশ্নের সম্মুখীন। মিলানোতে খুনের ঘটনাটি আগামী দিনে ইতালিতে চাকুরী তথা বসবাস এর ক্ষেত্রে সম্মানহানিকর ঘটনা ঘটার আশংকা প্রকাশ করেছেন অনেক বাংলাদেশী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026