বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১০

কোভিড-১৯ ক্লিনিক্যাল ট্রায়ালে প্রোটিন ট্রিটমেন্টে সিনাইরগেনের সাফল্য দাবি

কোভিড-১৯ ক্লিনিক্যাল ট্রায়ালে প্রোটিন ট্রিটমেন্টে সিনাইরগেনের সাফল্য দাবি

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: কোভিড-১৯ চিকিৎসায় নিজেদের আবিষ্কৃত পদ্ধতিটি কার্যকরী ভূমিকা রাখছে বলে দাবি করেছে ব্রিটিশ বায়ো টেক কোম্পানি সিনাইরগেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বায়ো টেক কোম্পানিটি দাবি করেছে, মানবদেহে তাদের প্রোটিন ট্রিটমেন্ট-এর পরীক্ষামূলক প্রয়োগের প্রাথমিক ফলে দেখা গেছে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জটিলতা অনেক কমেছে। আক্রান্তদের সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়েছে দুই থেকে তিন গুণ। তাদের দাবি, এ পদ্ধতিতে যারা চিকিৎসা নিয়েছেন তাদের হাসপাতালে থাকার সময় এক তৃতীয়াংশ কমে গেছে। অর্থাৎ, যাদেরকে ৯দিন হাসপাতালে থাকতে হতো তারা ৬ দিনেই বাড়ি ফিরে যেতে পেরেছেন।

ভাইরাল সংক্রমণের শিকার হলে তার বিরুদ্ধে মানবদেহে ‘ইন্টারফেরন বেটা’ নামের একধরণের প্রোটিন তৈরি হয়। সিনাইরগেনের বিজ্ঞানীরা সম্পতি করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় ওই প্রোটিন ব্যবহারের পদ্ধতি আবিষ্কারের দাবি করেন। গত মে মাসে এ চিকিৎসা পদ্ধতির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়।

সিনাইরগেনের দাবি, প্রোটিন ট্রিটমেন্টের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাথমিক ফলে দেখা গেছে, কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের জটিলতা অনেক কমে গেছে। ভেন্টিলেশনে রাখাসহ বিভিন্ন জটিলতা ৭৯ শতাংশ পর্যন্ত কমেছে। যারা প্রোটিন ট্রিটমেন্ট নিয়েছেন, তাদের শ্বাসকষ্ট কমার হারও ছিল উল্লেখজনক।

ইংল্যান্ডের ইউনিভার্সিটি হসপিটাল সাউদাম্পটনে ৭৫ জন স্বেচ্ছাসেবীর উপর চালানো হয় পরীক্ষা। নেবুলাইজার ব্যবহার করে এ প্রোটিন সরাসরি পৌঁছে দেওয়া হয় আক্রান্তের ফুসফুসে। আশা প্রকাশ করা হয়, এর মধ্য দিয়ে আক্রান্তের শরীরে ভাইরাসটির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026