সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৭

খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে আরবি ভাষা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার সম্পন্ন

খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে আরবি ভাষা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার সম্পন্ন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ‘মানব সেবাই উত্তম সেবা’ স্লোগান নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয়ে বলীয়ান খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের আয়োজনে ‘বাংলাদেশে আরবি ভাষা শিক্ষায় সমস্যা ও সমাধানের পথ’ শীর্ষক এক অনলাইনভিত্তিক আন্তর্জাতিক সেমিনার ১৯ শে জুলাই ২০২০ রোজ রবিবার বাংলাদেশ সময় বিকাল ৪ ঘটিকায় জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে’র পরিচালক ইমাম মাওলানা নুরুর রাহমান এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। একই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনায় নিজের বক্তব্য উপস্থাপন করেন- সিলেট বিভাগের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সৎপুর কামিল মাদরাসার সম্মানিত উপাধ্যক্ষ ও উস্তাযুল মুহাদ্দিসীন আল্লামা ছালিক আহমদ সাহেব (মা.জি.আ.)।

একই অনলাইনভিত্তিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আলোচনা করেন যথাক্রমে- ইসলামিক ইউনিভার্সিটি অভ টেকনোলোজির (আইইউটি) অধ্যাপক, অনুবাদক ও বিশিষ্ট আরবি সাহিত্যিক- ড. মুহাম্মদ শামসুল হক সিদ্দিক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান- প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, স্কুল অব দ্য হলি কোরআন বগুড়ার সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট মিডিয়া আলোচক- শায়খ মোহাম্মদ মোস্তফা আল মাদানী, মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও পরিচালক- শায়খ মহিউদ্দীন ফারুকী।

প্রধান অতিথির বক্তব্যে ছালিক আহমদ বলেন, বাংলাদেশে আরবী ভাষা শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সম্ভাবনা থাকলেও তা বিভিন্ন সমস্যায় জর্জরিত তা তুলে ধরার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন। এছাড়াও অন্যান্য আলোচকগণ বাংলাদেশে আরবী ভাষা শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও উত্তরণের পথ এবং আরবি ভাষা খেদমতের ক্ষেত্রে কি কোনো সমস্যার মুখোমুখী হচ্ছেন তা আলোকপাত করেন।

খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের পরিচালক মাহফুজ আল মাদানীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন শহীদ গুলজারে আলম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ সাইফুর রহমান এবং ইসলামি সঙ্গীত পরিবেশন করেন সৎপুর কামিল মাদ্রাসার আল হুসাইন মুনশিদ গ্রুপের বিশিষ্ট নাশিদ শিল্পী এম শামীম আহমদ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026