শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৪

করোনায় মার্কস এ্যান্ড স্পেন্সারের ৯৫০ কর্মী ছাটাই

করোনায় মার্কস এ্যান্ড স্পেন্সারের ৯৫০ কর্মী ছাটাই

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যের স্টলওয়ার্ট মার্কস এ্যান্ড স্পেন্সার কোম্পানী (এম অ্যান্ড এস) করোনাভাইরাস সৃষ্ট ক্ষতির কারনে প্রায় ৯৫০ জন কর্মী ছাটাই এর ঘোষনা দিয়েছে।

কোম্পানীর এক মুখপাত্র বলেন, করোনার ভয়াবহতার কারনে আমাদের কোম্পানী মারাত্নক ক্ষতির সম্মুখীন হয়। এ কারনে আমাদের বেশ কিছু দোকান বন্ধ করে দিতে হচ্ছে। এম অ্যান্ড এস এর খাবারের দোকানগুলি লকডাউন জুড়ে খোলা থাকলেও পোশাক বিক্রি ৮৪% হ্রাস পেয়েছে।

এর আগে এসএসপি গুফের আপার ক্রাস্ট ৫ হাজার, প্রিট এ মানজার ১ হাজার কর্মী ছাটাইয়ের ঘোষনা দিয়েছেল। এদিকে টেড বাকার কোম্পানী বলেছে, করোনভাইরাস মহামারী এবং আর্থিক অসুবিধার কারনে প্রায় এক চতুর্থাংশ কর্মী হ্রাস করবে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছে তারা। তাদের প্রায় ৫০০টির মতো রিটেইলর শো রুম রয়েছে যুক্তরাজ্যে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026