সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৬

আখাউড়ায় ট্রেন লাইনচ্যুত: নিহত ২ আহত ৩০

আখাউড়ায় ট্রেন লাইনচ্যুত: নিহত ২ আহত ৩০

শীর্ষবিন্দু নিউজ: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চট্টগ্রাম মেইলের বগি লাইনচ্যুত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৩০ জন। বুধবার রাত সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকে।

জানা যায়, আখাউড়া রেল জংশন কলোনি এলাকা অতিক্রম করার সময় চট্টগ্রামগামী ট্রেনটির একটি বগি লাইন থেকে বেরিয়ে উল্টে যায়। এতে ভেতরের যাত্রীরা ছিটকে পড়েন। আহতদের আখাউড়া রেলওয়ে হাসপাতাল এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ জানাতে পারেননি রেল কর্মকর্তারা। নিহতরা হলেন-নেত্রকোনার মোস্তাকিন (২৫) এবং কিশোরগঞ্জের ঈশ্বরগঞ্জের নুরুল আমীন (৪৫)।

এদিকে দুর্ঘটনার পর লাইন বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাগামী আন্তনগর ট্রেন ‘তূর্ণা নিশীথা’ গঙ্গা সাগর রেলে স্টেশনে এবং চট্টগ্রামগামী ‘তূর্ণা নিশীথা’ ব্রাহ্মণবাড়িয়ায় আটকা পড়ে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026