শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৯

পাবলিক সার্ভিসে ৯ লাখ কর্মীর বেতন বাড়ছে যুক্তরাজ্যে

পাবলিক সার্ভিসে ৯ লাখ কর্মীর বেতন বাড়ছে যুক্তরাজ্যে

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ২০২০-২১ অর্থবছরের জন্য বেতন বাড়ানো হবে যুক্তরাজ্যের প্রায় ৯ লাখ কর্মীর যারা পাবলিক সার্ভিসে কাজ করেন। তাদের মধ্যে আছেন শিক্ষক, চিকিৎসক ও পুলিশ। বাজেটের অতিরিক্ত অর্থ দিয়ে এই বাড়তি বেতন দেওয়া হবে। —বিবিসি

ব্রিটিশ চ্যান্সেলর রিশি সুনাক বলেছেন, করোনা ভাইরাসের এই সময়ে তারা যে কাজ করেছেন সেটার কোনো তুলনা হয় না। করোনা ভাইরাসের কারণে ন্যাশনাল হেলথ সার্ভিসের প্রায় ৩০০ কর্মী মারা গেছেন। শিক্ষক ও চিকিৎসকদের বেতন বাড়বে বেশি। এরপর পুলিশ কর্মীদের যারা সামাজিক দূরত্ব থেকে শুরু করে লকডাউন কার্যকরে সহায়ক ভূমিকা রেখেছেন।

এদিকে গত চার মাসের মধ্যে এই প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে মুখোমুখি সাক্ষাতে বৈঠক করেছেন। তবে ডাউনিং স্ট্রিটের পরিবর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী বরিস জনসনের এই বৈঠক আয়োজন করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026