শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৩

ব্রেক্সিটের পর এবার ইতালি এক্সিট

ব্রেক্সিটের পর এবার ইতালি এক্সিট

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ইউরোপীয়ান ইউনিয়ন (ইইউ) থেকে এবার ইতালিকে বের করে আনার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছেন ইতালির সুপরিচিত সিনেটর গিয়ানলুইগি প্যারাগন। তিনি সাবেক টিভি সাংবাদিক।

এরই মধ্যে ইতালিকে বের করে আনার লক্ষ্য নিয়ে তিনি সোমবার সাক্ষাত করেছেন লন্ডনে ব্রেক্সিটের অন্যতম রূপকার নাইজেল ফারাজের সঙ্গে। এ সপ্তাহে আরো পরের দিকে তিনি আনুষ্ঠানিকভাবে ‘ইতালিএক্সিট’ বা ইতালিকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের করে আনা নিয়ে একটি নতুন দল গঠন করতে পারেন।

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য যখন ইতালি লড়াই করছে, তখন তিনি ব্রাসেলস বিরোধী সেন্টিমেন্টকে ব্যবহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গিয়ানলুইগি প্যারাগন বলেছেন, অন্য দেশগুলোকে আর আমাদেরকে ব্লাকমেইল করতে দিতে পারি না, যা ইতালির মহান আভিজাত্যের জন্য ক্ষতিকর। তিনি আরো বলেন, করোনা মহামারি যে অর্থনৈতিক সঙ্কট সৃষ্টি করেছে তার সমাধান করতে পারে শুধু বৃটেনের মতো বাস্তব একটি সার্বভৌম রাষ্ট্র।

কয়েক বছর ধরে ইতালিয়ানদের মধ্যে ইইউবিরোধী সেন্টিমেন্ট বাড়ছে। সেই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তিনি কতটা সফল হতে পারেন তা সময়ই বলে দেবে। এক সময় তিনি বহুল আলোচিত ফাইভ স্টার মুভমেন্টের সঙ্গে ছিলেন।

কিন্তু গত বছর ইউরোপিয়ান ইউনিয়নপন্থি ডেমোক্রেটিক পার্টির সঙ্গে সরকার গঠন করার পর তিনি তাদেরকে ত্যাগ করেন। তবে তার এই উদ্যোগ গ্রহণের সময় নির্ধারণ নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে মঙ্গলবার ইউরোপীয়ান ইউনিয়ন অর্থনৈতিক পুনরুদ্ধারে ৭৫০০০ কোটি ইউরোর একটি তহবিলের বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026