সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৯

সোহরাওয়ার্দী উদ্যোনে ১৮ দলের বিক্ষোভ আজ বিকালে

সোহরাওয়ার্দী উদ্যোনে ১৮ দলের বিক্ষোভ আজ বিকালে

শীর্ষবিন্দু নিউজ: হরতালের মধ্যে পুলিশী হয়রানি ও গ্রেপ্তারের প্রতিবাদে বিকালে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যোনে এই কর্মসূচি পালন করা হবে বিএনপির মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম জানান।

বিএনপি নেতা আবদুস সালাম বলেন, হরতালে নিহতদের স্মরণে আগামী শুক্রবার সারাদেশে জুমার পর এবং ঢাকায় আসরের পর গায়েবানা জানাজা হবে। মহানগর পুলিশ ইতোমধ্যে সেখানে বিক্ষোভ সমাবেশের অনুমতি দিয়েছে বলেও গণমাধ্যমকে তিনি জানান।

উল্লেখ্য: নির্দলীয় সরকারের অধনে নির্বাচনের দাবিতে গত ২৭ থেকে ২৯ অক্টোবর সারাদেশে হরতাল করে বিরোধীদলীয় জোট। ওই তিন দিনে সারাদেশে নিহত হন অন্তত ১৬ জন। টানা ৬০ ঘন্টার হরতাল শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, ৬০ ঘণ্টার হরতালে সারাদেশে ‘পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের’ হামলা-নির্যাতনে জোটের ৭ হাজার ৫২ জন কর্মী আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে ২ হাজার ৬৩০ জনকে। সারাদেশে ৮২ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এরই প্রেক্ষিতে এই অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়া হলো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026