বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৫

চার লক্ষাধিক পাসপোর্টের আবেদন আটকে আছে যুক্তরাজ্যে

চার লক্ষাধিক পাসপোর্টের আবেদন আটকে আছে যুক্তরাজ্যে

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: করোনাভাইরাস মহামারী দ্বারা সৃষ্ট সমস্যার কারণে ব্রিটিশ পাসপোর্ট অফিসে ৪ লক্ষেরও বেশি পাসপোর্টের কাজ আটকা পড়ে আছে।

এদিকে, আটকে পরা পাসপোর্টের কাজ সমাধান করতে কত সময় লাগতে পারে জানতে চাইলে পরিবহন মন্ত্রী গ্রান্ট শান্টস অনেকটা দায় এড়িয়ে বিবিসিকে বলেছেন, এটি বেশিরভাগই আমার বিভাগের কাজ নয়, বর্তমানে এই সমস্যার সমাধান করতে হোম অফিস কাজ করছে।

এছাড়া ভ্রমণকারীদের তিনি পরামর্শ দিয়ে বলেন, যাদের সেপ্টেম্বরের আগে পাসপোর্ট প্রয়োজন তাদের এখনই পাসপোর্টের জন্য আবেদন করা উচিত।

হোম অফিস মন্ত্রী ব্যারনেস উইলিয়ামস বলেছেন, করোনা পরিস্থিতির কারনে অফিসে লোকবল সংকটের কারনে এবং সামাজিক দূরুত্ব বজায় রাখতে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগছে।

তিনি আরো বলেন, ভ্রমণ নিষেধাজ্ঞাগুলি তুলে নেওয়ায় পর সক্ষমতা বাড়াতে অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে যারা এখন আবেদন করবেন তাদের তিন সপ্তাহের বেশি সময় লাগতে পারে। এদিকে জানা গেছে, গত ৭ জুলাই পর্যন্ত প্রায় ১ লক্ষ ২৬ হাজার পাসপোর্ট আবেদনের কাজ চলছে যা গত বছরের একই সময়ের তুলনায় এটি ৩১ শতাংশ বেশি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026