শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৭

অ্যান্টি সেমিটিজম ইস্যুতে ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে ব্রিটিশ লেবার পার্টি

অ্যান্টি সেমিটিজম ইস্যুতে ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে ব্রিটিশ লেবার পার্টি

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: অ্যান্টি সেমিটিজম ইস্যুতে লেবার পার্টির বিরুদ্ধে মামলা করা সাবেক সাত জন কর্মচারীকে যথেষ্ট পরিমান ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছেন লেবার পার্টি।

গত বছর বিবিসির প্যানোরাম অনুষ্ঠানে লেবার পার্টির অভ্যন্তরে অ্যান্টি সেমিটিজম ইস্যুতে কথা বলেন তারা। তৎকালীন সময়ে দলের মধ্যে তারা ব্যাপক সমালোচিত হয়ে ছিলেন।

তবে লেবার পার্টি এখন বলছে, দলটি তাদেরকে ভুলভাবে অভিযুক্ত করেছে এবং দলের মাধ্যমে তারা, বিব্রত ও আঘাত পেয়েছে। এছাড়া দলটি তাদের মিথ্যা এবং মানহানিকর মন্তব্য করায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছে।

এদিকে বিবিসির সহকারী রাজনৈতিক সম্পাদক নরম্যান স্মিথ বলেছেন, এটি একটি তাৎপর্যপূর্ণ মুর্হুত এবং দলের অভ্যন্তরে অ্যান্টি সেমিটিজম রুখতে দলটির নেতা স্যার কিয়ার স্টারমারের দূঢ প্রতিজ্ঞাকে প্রমান করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026