বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৪

বরিস জনসন স্কটল্যান্ড সফরে

বরিস জনসন স্কটল্যান্ড সফরে

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: স্কটল্যান্ড সফর করলেন বরিস জনসন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার এক বছর পর তিনি অরকনি এবং উত্তর স্কটল্যান্ড সফর করেন।

এদিকে স্কটিশ ন্যাশনাল পার্টি এসএনপি বলছে, স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে ক্রমবর্ধমান সমর্থন বাড়ায় কারনে মি.জনসন আতঙ্কিত হয়ে এই সফর করেছেন।

স্কটিশ ফ্রাস্ট মিনিষ্টার নিকোলা স্টারজন বলেছেন, প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে তাঁর সাক্ষাত করার কোন পরিকল্পনা নেই। তবে তিনি করোনাভাইরাস মোকাবেলায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারের সাথে কাজ চালিয়ে যেতে আগ্রহী।

ব্রিটিশ প্রধানমন্ত্রী তার স্কটল্যান্ড সফরে বলেন, করোনা মহামারি মোকাবেলায় আমাদের ইউনিয়ন শক্তিশালী ভূমিকা রেখেছে। তিনি আরো বলেন, সামরিক ও ট্রেজারি চাকরি ধরে রাখার প্রকল্পগুলি ইউনিয়নের যোগ্যতাই প্রমাণ করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026