শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৯

করোনায় শুক্রবার ১২৩ জনের মৃত্যু ব্রিটেনে

করোনায় শুক্রবার ১২৩ জনের মৃত্যু ব্রিটেনে

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় শুক্রবার মৃত্যু হয়েছে ১২৩ জনের। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের অন্য ৩ অংশ, ওয়েল, স্কটল্যান্ড, ও উত্তর আয়ারল্যান্ডের হাসপাতালে কেউ করোনায় মৃত্যু বরণ করেনি। ব্রিটেনে গতকাল বৃহস্পতিবার ছিলো ৫৩জন, বুধবার ছিলো ৭৯, মঙ্গলবার ছিলো ১১০ জন। মোট মৃতের সংখ্যা ৪৫ হাজার ৬৭৭ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৬ জন, ওয়েলস, স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।

তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য। ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৭০ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ৭৬৯ জন, বুধবার ছিলো ৫৬০ জন, মঙ্গলবার ছিলো ৪৪৫ জন, সোমবার ছিলো ৫৮০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৭ হাজার ৯১৪ জন।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026