শনিবার, ০২ মে ২০২৬, ১০:২৫

যুক্তরাজ্যে ক্ষেত্র বিশেষে ভ্যাকসিনেশন বাধ্যতামূলক করছে সরকার

যুক্তরাজ্যে ক্ষেত্র বিশেষে ভ্যাকসিনেশন বাধ্যতামূলক করছে সরকার

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পূর্বলন্ডনে একটি সার্জারি পরিদর্শনকালে ভ্যাকসিনেশন বিরোধীদের উন্মাদ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, সরকারের এই পরিকল্পনার অধীনে বিশাল এক জনগোষ্ঠী ইমিউনাইজ হবে। তিনি আরো বলেন, আমরা প্রথমে সাত বছর বয়স পর্যন্ত স্কুল শিশুদের জন্য, গর্ভবতী মহিলাদের জন্য এবং ৬৫ বছরের বেশি বয়সীদের লক্ষ্য করে এই পরিকল্পনা গ্রহন করছি।

এদিকে, গত বছর যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক বলেছিলেন, সরকার স্কুল শিক্ষার্থীদের ভ্যাকসিনেশন বাধ্যতামূলক করার সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছিল। তবে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট এই বিষয়টি প্রত্যাখান করেছে।

জনগনকে সরকার কর্তৃক গৃহীত সম্প্রসারিত ফ্লু জ্যাব কার্যক্রমে অংশগ্রহন করার আহবান জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, শীতকালে যদি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দ্বিতীয় দফা ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে এনএইচএসের উপর চাপ কমানোর জন্য জনগনের ফ্লু জ্যাব নেওয়া উচিত।

সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান জানিয়েছে, এই শীতে ৫০ বছরের অধিক বয়স্ক মানুষের বিনামূল্যে ফ্লু ভ্যাকসিন সরবরাহ করবে সরকার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026