মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২৩

সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ওবামা নন পুতিন

সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ওবামা নন পুতিন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী ফোর্বস এ বছর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের যে তালিকা করেছে, তাতে সবার ওপরে রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম। ওবামা চলে গেছেন দুই নম্বরে। দেশের ভেতরে অর্থনীতি আর বাইরে কূটনীতি নিয়ে মুশকিলে থাকা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে এবার ক্ষমতার ভাবমূর্তিতেও হার মানতে হলো। প্রতি বছর বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে সফল ও ক্ষমতাবানদের নিয়ে এই তালিকা প্রকাশ করে থাকে ফোর্বস ম্যাগাজিন। এবারের তালিকায় নারী আছেন মাত্র নয় জন।

গত দুই বছরের তালিকায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির তকমাটি ওবামাই ধরে রেখেছিলেন। এছাড়া বাজেট সংকটে যুক্তরাষ্ট্র সরকারে ১৬ দিনের অচলাবস্থা, যা সম্প্রতি শাটডাউন হিসাবে আলোচিত, তাও আন্তর্জাতিকভাবে ওবামার ক্ষমতার ভাবমূর্তিকে খর্ব করেছে বলে ফোর্বস মনে করছে।

ফোর্বসের তালিকায় সবচেয়ে ক্ষমতাধর ৭২ ব্যাক্তির মধ্যে তিন নম্বরে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পোপ ফ্রান্সিস আছেন চার নম্বরে। আর জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল রয়েছেন পাঁচ নম্বরে। গতবারের সঙ্গে তুলনা করলে এই তালিকায় নতুন মুখ এসেছে ১৩টি। তাদের মধ্যে আছেন স্যামসাং এর চেয়ারম্যান লি কুন-হি (৪১ তম) এবং আফ্রিকার সবচেয়ে ধনী ব্যক্তি নাইজেরিয়ার অ্যালিকো ডানগোতি (৬৪তম)।

সম্প্রতি সিরিয়া-সংকটে ওবামা সামরিক অভিযানের পক্ষে থাকলেও শেষ পর্যন্ত পুতিনের কূটনীতিতেই যুদ্ধ এড়ানো সম্ভব হয়। আর মার্কিন গোয়েন্দাগিরির তথ্য ফাঁস করে হৈ চৈ ফেলে দেয়া যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক কর্মী অ্যাডওয়ার্ড স্নোডেনকেও ওয়াশিংটন দেশে ফেরাতে পারেনি। বরং তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে পুতিনের দেশ রাশিয়া। আর সাবেক কেজিবি কর্মকর্তা পুতিন গত ১৩ বছরের শাসনকালে রাশিয়ার ওপর নিজের কর্তৃত্ব প্রতিনিয়ত সংহত করে গেছেন বলেও ফোর্বসের প্রতিবেদনে উল্লখ করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026