সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪১

লুটন মেয়র ‍ও দুই কাউ‌ন্সিলর লকডাউন না মেনে বিপাকে

লুটন মেয়র ‍ও দুই কাউ‌ন্সিলর লকডাউন না মেনে বিপাকে

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: বাংলাদেশি অধ্যুষিত শহর যুক্তরা‌জ্যের লুট‌ন। এই শহরের মেয়র তা‌হির মা‌লিক ও দুই কাউ‌ন্সিলর লকডাউন না মেনে ব্রিটিশ সরকারের নিয়ম-কানুন অমান্য করে যোগ দিয়েছেন একটি সামাজিক অনুষ্ঠা‌নে।

গত ২১ শে জুলাই লুট‌নের বেড‌ফোর্ডশায়ার শহ‌রে এক ভোজসভায় অংশ নেন পাকিস্তানি বংশোদ্ভূত মেয়র তাহির মা‌লিক ও দুই কাউন্সিলর ওয়া‌হিদ আকবর ও আসিফ মাসুদ। একই ভোজসভায় তাদের সঙ্গে আরও নয় ব্যক্তি অংশ নেন। এই খবর জানাজানি হওয়ার পর বিপাকে পড়েছেন লেবার পার্টির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ওই তিন জনপ্রতিনিধি।

করোনাভাইরাস জনিত লকডাউন আইনে সর্বশেষ গত ১ জুন পরিবর্তন আনে যুক্তরাজ্য। এতে সর্বোচ্চ ছয় ব্যক্তিকে ঘরের বাইরে, বাগানে সামাজিক শিষ্ঠাচার মেনে মাস্ক ব্যবহার করে মিলিত হবার অনুমোদন দেওয়া হয়েছে।

কিন্তু বেড‌ফোর্ডশায়া‌রের ঐ সামাজিক অনুষ্ঠানের ছড়ি‌য়ে পড়া ভি‌ডিও‌ এবং ছ‌বি‌তে লুট‌নের মেয়র‌কে কমপক্ষে ১২ জনের সঙ্গে দেখা গেছে। এ ঘটনার ছ‌বি ফেসবুকসহ স্যোশাল মিডিয়ায় ছ‌ড়ি‌য়ে পড়ার পর আইন ভঙ্গের দায়ে নিঃশর্তভা‌বে ক্ষমা প্রার্থনা ক‌রে‌ছেন তারা। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে লেবার পার্টি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026