শনিবার, ০২ মে ২০২৬, ০১:১৭

ঈদ উপলক্ষে শতাধিক বন্যার্ত মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছে আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে (ভিডিও)

ঈদ উপলক্ষে শতাধিক বন্যার্ত মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছে আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে (ভিডিও)

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গরিব-অসহায় মানুষকে দান-সহযোগিতার মাধ্যমে ‘মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে’ শ্লোগান নিয়ে শতাধিক বন্যার্ত মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করে আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে।

২৬শে জুলাই রোববার সিলেটের বিশ্বনাথে এলাহাবাদ রহমান মনজিলে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ.কের পক্ষ থেকে ঈদ উপলক্ষে  শতাধিক বন্যার্ত মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট -২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ কয়েছ আহমদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- খাজাঞ্চী ইউনিয়নের চেয়ারম্যান জনাব তালুকদার গিয়াস উদ্দিন, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট সভাপতি অধ্যাপক মাওলানা মুখলিছুর রহমান এর সভাপতিত্বে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট সেক্রেটারী মাসুদ আহমেদ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আওয়ামীলীগের সভাপতি আব্দুর নুর, তোফাজ্জুল হোসেন ভান্ডরী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, মাওলানা আবুল বশর মোঃ ফারুক, যুক্তরাজ্য প্রবাসী নাজমুল ইসলাম, সমাজসেবক শহিদ আহমদ, এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক এ টি এম নুর উদ্দিন, এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রফেসর আলতাবুর রহমান, এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও: ফারুক আহমদ, শরীফ আহমদ রাজু, আমির উদ্দিন মেম্বার, সিরাজ উদ্দিন আহমদ, বিশ্বনাথ থানার এসআই মোজাম্মেল হোসেন, মাও ফারুক আহমদ, এহসানুর রহমান, মাহফুজুর রহমান, পীর আমিনুর রহমান, আবিদুর রহমান, হাফিজ মাহমুদুর রহমানসহ অন্যান্যরা।

আগত অতিথিরা তাদের বক্তব্যে মানবতার কথা তুলে ধরে বলেন- গরিব-অসহায় মানুষকে দান-সহযোগিতা করা অনেক বড় সাওয়াবের কাজ। বৈশ্বিক মহামারি করোনার কারণে বিশ্বব্যাপী অনেক মানুষ খাদ্য-সামগ্রীসহ নানন অভাব ভোগ করছে। ইসলাম এসব দুর্যোগ ও মাহমারির সময় অসহায়দের সহযোগিতা করার নির্দেশনা দেয়।

গরিব-অসহায় এবং কর্মক্ষম-ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিকতার পরিচয়ই নয় বরং তা সাওয়াবের কাজও বটে। অসহায়দের দান-সহযোগিতায় রয়েছে এমন সওয়াব, যার মাধ্যমে আল্লাহর দয়া ও করুণা বর্ষিত হয়। এতে আল্লাহ তাআলা বান্দার জন্য রিজিকের ভান্ডার খুলে দেন। ক্ষুধার্তকে খাবার খাওয়ানো সর্বোত্তম আমলক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দান করা ইসলামের অন্যতম নির্দেশনা। কুরআন-সুন্নায় ক্ষর্ধাত ব্যক্তিকে খাবার দেয়ার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

আল্লাহ তাআলা বলেন- আমি তাকে দুটি পথ প্রদর্শন করেছি। (মানুষকে এত গুণবৈশিষ্ট্য ও মেধা দেয়া সত্ত্বেও) সে (ধর্মের) দুর্গম গিরি পথে প্রবেশ করল না। তুমি কি জানো দুর্গম গিরিপথ কী? (তা হচ্ছে) দাসমুক্তি। অথবা দুর্ভিক্ষের দিনে নিকটাত্মীয় ইয়াতীমকে অথবা দারিদ্র-ক্লিষ্ট মিসকীনকে খাদ্য দান করা। (সুরা বালাদ : আয়াত ১০-১৬)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়ার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন। মানুষের কল্যাণ সংশ্লিষ্ট যত কাজ আছে, তার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও সর্বোত্তম কাজও ক্ষুধার্তকে খাবার দেয়া। হাদিসে এসেছে-হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল! ইসলামে কোন জিনিসটি সর্বোত্তম। তিনি বললেন, ক্ষুধার্তকে (দরিদ্র-অসহায়) খাদ্য খাওয়াবে। চেনা-অচেনা সবাইকে সালাম দেবে। (বুখারি)




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026