শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৫

পূর্ব লন্ড‌নে আট তলা থেকে পড়ে এক বাংলাদেশি বংশোদ্ভূত শিশু গুরুতর আহত

পূর্ব লন্ড‌নে আট তলা থেকে পড়ে এক বাংলাদেশি বংশোদ্ভূত শিশু গুরুতর আহত

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: টাওয়ার হ্যামলেটস বারার বাঙালিপাড়া পপলারের এক‌টি বহুতল ভব‌নের আট তলা থে‌কে প‌ড়ে গিয়ে আনুমানিক চার বছর বয়সী এক‌ শিশু গুরুতর আহত হয়ে‌ছে।

জানা যায়, শিশু‌টি‌কে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতা‌লে নেয়া হ‌য়েছে। শিশু‌টির মা-বাবা দুজ‌নই ব্রিটিশ বাংলা‌দেশি বলে জানা গে‌ছে। লন্ডন মে‌ট্রোপ‌লিটন পুলি‌শের একজন মুখপাত্র জা‌নি‌য়ে‌ছেন, তারা এ ঘটনায় তদন্ত শুরু ক‌রে‌ছে।

স্থানীয় সময় সোমবার বি‌কে‌লে পূর্ব লন্ড‌নের পপলার এলাকার অল সেইন্ট ডিএলআর স্টেশনের অপর দিকে এক‌টি বহুতল ভব‌নের সাম‌নের রাস্তায় শিশু‌টিকে পড়ে থাকতে দেখা যায়। খবর পে‌য়ে সেখানে পু‌লিশের পাশাপাশি অ্যাম্বুলেন্সও আসে। তারা শিশু‌টি‌কে হাসপাতা‌লে নি‌য়ে যায়।

টাওয়ার হ্যামলেটস পু‌লি‌শের পক্ষ থে‌কে এ দুর্ঘটনার সাক্ষ্য কিংবা তথ্য দি‌তে সক্ষম এমন ব্যক্তিদের পু‌লি‌শ‌কে quoting ref CAD 6419/27 রেফা‌রে‌ন্সে তথ্য দি‌য়ে সহায়তার অনু‌রোধ করা হ‌য়ে‌ছে।

স‌রেজ‌মিনে ঘটনাস্থ‌লে গি‌য়ে দেখা যায়, পু‌রো সড়‌কে যান চলাচল বন্ধ ক‌রে ঘটনাস্থল ঘি‌রে রে‌খে‌ছে পুলিশ। কর্তব্যরত একজন পু‌লিশ কর্মকর্তা জানান, শিশু‌টি‌কে আইসিইউতে রাখা হ‌য়ে‌ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026