শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৯

যুক্তরাজ্যে স্বাভাবিক অর্থনীতি ২০২৪ সালের আগে নয়

যুক্তরাজ্যে স্বাভাবিক অর্থনীতি ২০২৪ সালের আগে নয়

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যের অর্থনীতি লকডাউনের আগে যে অবস্থায় ছিল তা ফিরে আসতে ২০২৪ সাল নাগাত লেগে যেতে পারে বলে ইওয়াই আইটেম ক্লাবের বিশ্লেষণ অনুসারে এ তথ্য জানা যায়।

সংস্থাটি অনুমান করছে, এই বছর অর্থনীতি ১১.৫ শতাংশ সংকুচিত হতে পারে। তারা পূর্বাভাস দিয়ে বলে, বেকারত্বের হার ৩.৯ শতাংশ থেকে বেড়ে ৯ শতাংশে উন্নীত হতে পারে। ব্যবসায়ে বিনিয়োগ কমে যাওয়ায় এ সংকট সৃষ্টি হতে পারে বলে ধারনা করা হচ্ছে। ফলে করোনাভাইরাস পূর্বের অর্থনৈতিক অবস্থায় ফিরে যেতে কমপক্ষে ১৮ মাসের বেশি সময় লেগে যাবে বলে তাদের বিশ্লেষণে ওঠে আসে।

ইওয়াই আই আইটেম ক্লাবের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হাওয়ার্ড আর্চার বলেছেন, লকডাউন নিষেধাজ্ঞাগুলি সহজ হচ্ছে কিন্তু অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সবার অগে ভোক্তাদের মাঝে আস্থা ফিরিয়ে আনা জরুরী।

এদিকে, ব্যাংক অফ ইংল্যান্ডের প্রধান অর্থনীতিবিদ অ্যান্ডি হালদেন গত সপ্তাহে বলেছিলেন, অর্থনীতি দ্রুত পুনরুদ্ধারের পথে। লকডাউন তুলে নেওয়ায় যুক্তরাজ্যের অর্থনীতি দ্র্রুত উন্নতি হতে শুরু করেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026